দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমো। সেই পাহাড়ি এলাকাতেই দাবানল নেভাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন উদ্ধারকর্মী ও স্থানীয় কর্মীরা। আগুনের ভয়াবহতায় প্রাণ হারিয়েছেন অন্তত চারজন। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও দু’জন।

ইন্দোনেশিয়ার সংবাদ সংস্থা আন্তারা এই দুর্ঘটনার খবর প্রকাশ করেছে। পূর্ব জাভা প্রদেশের মাউন্ট ব্রোমো এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছিল। সেই সময়ই আগুনের মধ্যে আটকে পড়েন কয়েকজন। তাঁদের মধ্যে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারে। নিহতদের মধ্যে দু’জন ব্রোমো টেঙ্গার সেমেরু জাতীয় উদ্যানের কর্মী। বাকি দু’জন ওই এলাকার হোটেলে কাজ করতেন। অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার হওয়া আরও দু’জনের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

প্রোবোলিঙ্গো জেলার প্রধান মুহাম্মদ হারিস জানিয়েছেন, মাউন্ট ব্রোমো এলাকায় প্রায় প্রতি বছরই দাবানলের ঘটনা ঘটে। তবে আগুন নেভাতে গিয়ে এর আগে কখনও প্রাণহানির ঘটনা ঘটেনি। তিনি জানান, প্রাথমিকভাবে নিরাপত্তার প্রচলিত নিয়ম মেনেই ১২ জনের একটি দল আগুন নেভানোর কাজ শুরু করেছিল। কিন্তু মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বেড়ে যায়। ফলে ছয়জন আগুনের বেষ্টনীর মধ্যে আটকে পড়েন। এদিকে, চলতি বছর ইন্দোনেশিয়ায় স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সময় ধরে শুষ্ক আবহাওয়া বজায় রয়েছে। আবহাওয়াবিদদের মতে, এল নিনোর প্রভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

সম্পর্কে বিচ্ছেদ, রাগে ১৮ বছরের তরুণীকে শ্বাসরোধের পর পাথর দিয়ে পিটিয়ে খুন করল প্রেমিক

স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

সার্কিট হাউস-কাণ্ডে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া, দ্রুত শুনানির আর্জি

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

স্বামীর বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের বিজেপি মন্ত্রীর

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

হামলার আশঙ্কার মধ্যে বাংলাদেশে শুরু দুর্গো‍ৎসব, ঢাকেশ্বরী মন্দিরে উপচে পড়ল ভিড়

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন