সার্কিট হাউস-কাণ্ডে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া, দ্রুত শুনানির আর্জি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কৃষ্ণনগরের সার্কিট হাউস থেকে রাতের অন্ধকারে তাঁকে বেরিয়ে যেতে বাধ্য করার অভিযোগ ঘিরে আইনি লড়াইয়ে নেমেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এই ঘটনায় আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কৃষ্ণনগরের সাংসদ। এ বার মামলাটির দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে শীর্ষ আদালতে।

ঘটনার সূত্রপাত গত ১৪ অগস্ট। মহুয়ার অভিযোগ, সে দিন রাতে কৃষ্ণনগরের সার্কিট হাউসে থাকাকালীন তাঁকে ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেয় নদিয়া জেলা প্রশাসন। রাত প্রায় পৌনে ১০টার সময়ে তাঁকে ওই নির্দেশ দেওয়া হয়েছিল বলে দাবি করেন তৃণমূল সাংসদ। তাঁর আরও অভিযোগ, সেই সময়ে সার্কিট হাউসের বাইরে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মহুয়া। তাঁর দাবি, নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে নিজের কেন্দ্রে থাকার জায়গা থেকে এ ভাবে রাতে তাঁকে সরিয়ে দেওয়ার নির্দেশ তাঁর অধিকার এবং নিরাপত্তার প্রশ্ন তুলে দিয়েছে। এর পরেই সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টে আবেদন করেন তিনি। এই অনুচ্ছেদে মৌলিক অধিকার রক্ষার জন্য সরাসরি শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ রয়েছে নাগরিকদের।

মহুয়ার আইনজীবী আদালতে বিষয়টির গুরুত্ব তুলে ধরে দ্রুত শুনানির আবেদন জানান। তাঁর বক্তব্য, এই ঘটনায় যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং প্রশাসনিক ক্ষমতার প্রয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্ন উঠেছে। স্বাধীন তদন্তের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে। প্রাথমিক ভাবে মামলাটি নিয়ে শুনানির বিষয়ে বিশেষ আগ্রহ দেখায়নি আদালত। তবে পরে প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, বিষয়টি বিবেচনা করে দেখা হবে।

বাড়ির বাইরে পা রাখতেই অভিজিৎ দীপককে আটক করল দিল্লি পুলিশ

তারাপীঠে মায়ের গর্ভগৃহে বসছে রিমোট চালিত দরজা, থাকছে এসি

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

সম্পর্কে বিচ্ছেদ, রাগে ১৮ বছরের তরুণীকে শ্বাসরোধের পর পাথর দিয়ে পিটিয়ে খুন করল প্রেমিক

স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

স্বামীর বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের বিজেপি মন্ত্রীর

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

হামলার আশঙ্কার মধ্যে বাংলাদেশে শুরু দুর্গো‍ৎসব, ঢাকেশ্বরী মন্দিরে উপচে পড়ল ভিড়

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন