দুর্গা মণ্ডপের বাইরে আড্ডা দিচ্ছিলেন স্থানীয়রা! আচমকাই পিষে দিল গাড়ি, মৃত ৩

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসবের আনন্দের মাঝেই মুহূর্তে নেমে এল শোকের ছায়া। দুর্গাপুজোর প্যান্ডেলের বাইরে বসে স্থানীয়দের কেউ ভিডিও দেখছিলেন আবার কেউ আড্ডা দিচ্ছিলেন। সেই সময়েই আচমকাই দ্রুতগতিতে ছুটে আসে একটি গাড়ি। মুহূর্তের মধ্যেই পিষে দিয়ে চলে যায় তাঁদের। ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন জন। গুরুতর জখম হয়েছেন আরও চার জন। এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া ইতিমধ্যেই গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি উত্তরপ্রদেশের বলরামপুর জেলার চিরগহিয়া বেলহা গ্রামের।  সূত্রের খবর, শনিবার রাতে দুর্গাপুজোর প্যান্ডেলের বাইরে পর্দায় ভিডিও দেখছিলেন স্থানীয় বাসিন্দা ও পুজো দেখতে আসা মানুষজন। সেই সময় সিদ্ধার্থনগরের দিক থেকে আসা একটি দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় বেশ কয়েক জন ছিটকে পড়েন। আচমকা এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।  

আরও পড়ুন: ঠাকুর দেখতে বেরিয়ে আর ফেরা হল না, চোরবাগানকাণ্ডে ছেলের সামনেই প্রাণ গেল পানিহাটির কল্পনার

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে বলরামপুরের জেলা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তিন জনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের  মনোজ সিং (৪০), গণেশ (৩৫) এবং পটেশ্বরী (৫০) বলে চিহ্নিত করা হয়েছে। আহত হয়েছেন চারজন। আহতদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য বাহরাইচে পাঠানো হয়েছে।  দুর্ঘটনার পর পুলিশ গাড়িটি আটক করে চালককে গ্রেফতার করেছে। কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, একের পর এক দুর্ঘটনা যেন ঘটেই চলেছে। রবিবার(১৭ অক্টোবর) ভোররাতে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেই দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২৬ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

 
 

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

বিএসএফের পুশব্যাকের চেষ্টা ব্যর্থ, মেখলিগঞ্জ সীমান্তের শূন্যরেখায় আটকে শিশু-সহ ১২ জন

পুজোর ছুটিতে জলখাবারে আনুন নতুনত্ব! বানিয়ে ফেলুন মুচমুচে ফুলকপি-পেঁয়াজের পরোটা

‘বড় পুজোয় ভিআইপি এন্ট্রি না রাখার নির্দেশ’, চোরবাগান কাণ্ডে ভবানীভবন থেকে বললেন মুখ্যমন্ত্রী

থারে চেপে মুসৌরি ঘুরতে যাচ্ছিল ৫ বন্ধু, ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে গেল গাড়ি, নিহত ৩

মাইকে একটি মাত্র ঘোষণা, তারপরেই গোটা পরিস্থিতি বদলে যায় চোরবাগানের

পুজোর আনন্দ হবে দ্বিগুণ, বাড়িতে অতিথি আপ্যায়নে বানান সুস্বাদু মিল্ক রোল বরফি

ভারতীয় দলে হয়নি জায়গা! রঞ্জি ট্রফিতেও মাঠের বাইরে শামি, কেরিয়ার শেষের পথে?

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

চোরবাগান বিপর্যয়ে মৃতদের বাড়িতে বিধায়িকা, পুজো উদ্যোক্তাদের পাশাপাশি পুলিশকেও দুষলেন রত্না

দুর্গা মণ্ডপের বাইরে আড্ডা দিচ্ছিলেন স্থানীয়রা! আচমকাই পিষে দিল গাড়ি, মৃত ৩

বয়সের ফারাক ৫৯ বছর! ৮০ বছরের বৃদ্ধাকে বিয়ে করলেন ২১-এর তরুণ