চোরবাগানে বিপর্যয়ে বন্ধ শ্রীরামপুরের পুজো, মণ্ডপে মণ্ডপে টহলদারি পুলিশ প্রশাসনের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘটনায় শোক প্রকাশ করে মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। কিন্তু টাকা তো আর জ্বলজ্যান্ত জীবনকে বাঁচিয়ে তুলতে পারবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর কলকাতার চোর বাগানের মর্মান্তিক দুর্ঘটনা থেকে শিক্ষা, বন্ধ হচ্ছে কলকাতার একের পর এক দুর্গা মণ্ডপের শো। শনিবার (১৭ অক্টোবর) ঠাকুর দেখতে গিয়ে চোর বাগানে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে নিহত হয়েছেন ১৯ জন দর্শনার্থী। আহত ২০ জনের বেশি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে কলকাতা পুলিশে সিট গঠন করা হয়েছে। ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘটনায় শোক প্রকাশ করে মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। কিন্তু টাকা তো আর জ্বলজ্যান্ত জীবনকে বাঁচিয়ে তুলতে পারবে না। ঘটনায় শোকস্তব্ধ গোটা বাংলা। পুজোর আগে আর ৪দিন, এই দিনগুলিতে আর যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, তার জন্যে শহরজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। জেলায় জেলায় বড় বড় মণ্ডপগুলিতে পুলিশি টহল দেওয়া হচ্ছে।

ইতিমধ্যেই এই ঘটনার জেরে বন্ধ করা হয়েছে শ্রীরামপুরের নেহেরু নগর সার্বজনীন দুর্গাপুজো। ৭৭ বছরের নেহেরু নগরের পুজোর ফাইবারের থিম কৈলাসে মা দুর্গা। প্রায় সত্তর ফুট উচ্চতার মন্ডপ দেখতে ভিড় হচ্ছিল ভালই। চোর বাগানের বিপর্যয়ের থেকে শিক্ষা নিয়ে দর্শনার্থীদের নিরাপত্তার কথা ভেবে পুজো কমিটিকে মন্ডপ দর্শন বন্ধ রাখতে বলা হয়েছে। আর প্রশাসনের সিদ্ধান্ত মেনে নিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। হুগলির বৈদ্যবাটি মালির বাগানের শ্রীপর্ণা পোদ্দারের মৃত্যু হয়েছে চোর বাগানে পদপিষ্ট হয়ে। এরপরই বৈদ্যবাটি কেন্দ্রীয় দুর্গা পূজা কমিটি পুজোয় মাইক বাজানো বন্ধ রেখেছে। চোর বাগানে মৃতদের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করছেন ব্যান্ডেল গোপীনাথপুর ইয়ংস্টার ক্লাবের সদস্যরা। ক্লাবের পক্ষ থেকে পোস্টার ছাপিয়ে মৃতদের উদ্দেশ্যে শোকজ্ঞাপন করা হচ্ছে। মোমবাতি জ্বালিয়ে হচ্ছে নীরবতা পালন।

এছাড়া আজ সকাল থেকেই প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা হুগলির পূজা মন্ডপগুলি ঘুরে দেখছেন, প্রয়োজনে কিছু পূজা মন্ডপের প্রতিমা দর্শন সাময়িক বন্ধ করে দিয়েছেন। চন্দননগর পুলিশ কমিশনারেটের একটি দল আজ বিভিন্ন বড় বড় পূজা কমিটি গুলি ঘুরে দেখেছেন। কেওটা উজ্জ্বল সংঘ ঘুরে দেখে তারা সন্তোষ প্রকাশ করেছেন। অন্যদিকে কেউটা নবীন সংঘ সঠিক ব্যবস্থা না থাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত প্রতিমা দর্শন বন্ধ রেখেছেন। 

ভিআইপি পাসও বাঁচাতে পারল না তরতাজা প্রাণ! চোরবাগানের পদপিষ্টের ঘটনায় নিহত বালির আকৃতি

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া

ঠাকুর দেখতে বেরিয়ে চোখের পলকে সব শেষ, বাইক দুর্ঘটনায় নিহত ২, আহত আরও ২

কাতারে গ্রেফতার শেখ হাসিনার মানসপুত্র বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান

রাহুল-অখিলেশ-মাস্ক-ইউনুসকে রাবণ সাজিয়ে লখনউ জুড়ে হোর্ডিং হিন্দুত্ববাদী সংগঠনের

‘খুলব কি না জানিনা’, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে যা বললেন বিধায়ক সজল ঘোষ

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

বিএসএফের পুশব্যাকের চেষ্টা ব্যর্থ, মেখলিগঞ্জ সীমান্তের শূন্যরেখায় আটকে শিশু-সহ ১২ জন

‘বড় পুজোয় ভিআইপি এন্ট্রি না রাখার নির্দেশ’, চোরবাগান কাণ্ডে ভবানী ভবন থেকে বললেন মুখ্যমন্ত্রী

মেক্সিকো উপকূলে নৌকাডুবির পরেই হাঙরের হামলা, নিখোঁজ ১১

অষ্টমীর ভোগে একটু অন্যরকম কিছু চাই? ছোলা দিয়ে বানান ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

মাইকে একটি মাত্র ঘোষণা, তারপরেই গোটা পরিস্থিতি বদলে যায় চোরবাগানের