সর্ষে-ভাপা তো অনেক হল, এবার পাতে পড়ুক কাশ্মীরি ইলিশ! রইল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুজোর মরসুমে সাজগোজ, ঠাকুর দেখা আর ঘোরাঘুরির পাশাপাশি জমিয়ে খাওয়াদাওয়াও বাঙালির উৎসবের অন্যতম আকর্ষণ। তবে রোজ রোজ রেস্তরাঁয় খেতে যাওয়ার বদলে বাড়িতেই যদি তৈরি করা যায় সুস্বাদু সব পদ, তা হলে মন্দ কী। বিশেষ করে পাতে যদি থাকে ইলিশ, তা হলে ভোজনরসিক বাঙালির মন জিততে বেশি সময় লাগবে না। সর্ষে ইলিশ কিংবা ভাপা ইলিশের পরিচিত স্বাদের বাইরে বেরিয়ে এ বার চেখে দেখতে পারেন একটু অন্য রকম পদ। কাশ্মীরি লঙ্কার ঝাঁঝ আর ইলিশের নিজস্ব স্বাদের মেলবন্ধনে বাড়িতেই বানিয়ে ফেলুন কাশ্মীরি ইলিশ। গরম ভাতের সঙ্গে এই পদ জমে যাবে একেবারে। 

উপকরণ:

ইলিশ মাছের টুকরো ৪টি
পোস্ত বাটা ১ চামচ
কাশ্মীরি লঙ্কা বাটা ১ বড় চামচ
জিরে গুঁড়ো ১ চামচ
হলুদ গুঁড়ো পরিমাণমতো
নুন ও চিনি স্বাদমতো
সর্ষের তেল পরিমাণমতো
কাঁচালঙ্কা ২-৩টি (ইচ্ছা অনুযায়ী)

প্রণালী

প্রথমে ইলিশ মাছের টুকরোগুলি ভাল করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। এ বার কড়াইয়ে সর্ষের তেল গরম করে মাছের টুকরোগুলি হালকা করে ভেজে তুলে রাখুন। খেয়াল রাখবেন, মাছ যেন বেশি ভাজা না হয়ে যায়। এতে ইলিশের স্বাদ ও নরম ভাব বজায় থাকবে। এবার ওই কড়াইয়ের তেলেই কাশ্মীরি লঙ্কা বাটা ও জিরে গুঁড়ো দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে পোস্ত বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন। প্রয়োজনে সামান্য জল দিতে পারেন, যাতে মশলা কড়াইয়ে লেগে না যায়। মশলা ভাল করে কষানো হয়ে গেলে পরিমাণমতো নুন, চিনি ও সামান্য জল দিয়ে ফুটতে দিন। ঝোল ফুটে উঠলে ভাজা ইলিশের টুকরোগুলি দিয়ে দিন। চাইলে ঝালের মাত্রা বাড়াতে কয়েকটি কাঁচালঙ্কাও যোগ করতে পারেন। এবার ঢাকা দিয়ে মিনিট সাতেক রান্না করুন। মাছ সেদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে এলে নামিয়ে নিন। তৈরি কাশ্মীরি ইলিশ। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই অন্য স্বাদের পদ।

অগ্নিগর্ভ মণিপুর, জাতিদাঙ্গায় নিহত ৪, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ

সাবধান! ট্রেনে তারস্বরে মোবাইলে গান-রিল দেখলেই গুণতে হবে জরিমানা, হতে পারে ৬ মাসের জেলও

রঞ্জিতে ভাঙলেন পৃথ্বী শ’র রেকর্ড, অপরাজিত ৪০০ রান করে ইতিহাস চিন্ময় সুতারের

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেড়িয়েছিলেন, বাড়ি ফিরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবক

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

মহাষ্টমীতে একসঙ্গে ২১ জন কুমারীর পুজোর আয়োজন শান্তিপুরে

মহাষ্টমীর দিনেই ফের রক্তাক্ত শেয়ারবাজার, ৫ লক্ষ কোটি টাকা হারিয়ে মাথায় হাত লগ্নিকারীদের

শাড়ি-কুর্তি পরেই সারাদিন ট্রাফিক সামলালেন মন্ত্রী, নিয়মভঙ্গকারীদের দিলেন সাবধানতার বার্তা

অষ্টমীর অঞ্জলি দিয়ে চোরবাগান কাণ্ডে মুখ খুললেন সৌরভ, কী বার্তা দিলেন দাদা?

আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান, তারেকের নির্দেশে মন্ত্রীপদে ইস্তফা ইশরাক হোসেনের

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম