৩১ অক্টোবর বৃহস্পতির নক্ষত্র গোচর, ‘আচ্ছে দিন’ শুরু হচ্ছে ৫ রাশির জাতকদের

আগামী ৩১ অক্টোবর অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করছে বৃহস্পতি। যার ফলে মেষ, কন্যা, তুলা, বৃশ্চিক এবং মীন রাশির জাতকদের জীবনে বড় পরিবর্তন হতে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যোতিষশাস্ত্রে গ্রহের গতিবিধিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। যা রাশিভেদে প্রভাব ফেলে মানব জীবনে। আগামী ৩১ অক্টোবর অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করছে বৃহস্পতি। যার ফলে মেষ, কন্যা, তুলা, বৃশ্চিক এবং মীন রাশির জাতকদের জীবনে বড় পরিবর্তন হতে চলেছে। কর্মরত ব্যাক্তিদের জীবনে চাকরির নতুন সুযোগ আসবে। বা চাকরিতে নতুন দায়িত্ব পাবেন। আবার কেউ কেউ তাঁদের ব্যক্তিগত সম্পর্কের উন্নতি অনুভব পারবেন। জানুন এই পাঁচ রাশির জীবনে কী কী পরিবর্তন হবে..

মেষ রাশি: মেষ রাশির জাতক-জাতিকাদের থেমে থাকা কাজের গতি বাড়বে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের কাছ থেকে সমর্থন পাবেন। নতুন ব্যবসায়িক চুক্তি থেকে লাভের সম্ভাবনা আছে। অংশীদারদের সঙ্গে চলমান মতপার্থক্য হয়ে থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে।

কন্যা রাশি: কন্যারাশির জাতক-জাতিকারা কর্মজীবনে উন্নতির সুযোগ পাবেন। যারা পদোন্নতি বা নতুন চাকরি খুঁজছেন, তারা সুসংবাদ পাবেন। তবে, আয়ের পাশাপাশি ব্যয় নিয়ন্ত্রণ করাও জরুরী।

তুলা রাশি: তুলা রাশিদের আর্থিক ও ব্যবসায়িক দিকে উন্নতি হবে। ব্যবসায় লাভ এবং পুরনো বিনিয়োগ থেকে মুনাফা পাবেন। কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমের স্বীকৃতি মিলবে। আপনার সম্মান বৃদ্ধি পাবে।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের নানা সমস্যা থেকে মুক্তি পাবেন। কর্মজীবনে উন্নতির সুযোগ আসবে। যাঁরা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন, তাঁরা একটি ভাল প্রস্তাব পাবেন, তবে বিচক্ষণ সিদ্ধান্ত নিন।

মীন রাশিঃ মীন রাশির জাতক-জাতিকাদের সম্পর্ক আরও সুন্দর হবে। আপনার সঙ্গীর সঙ্গে বোঝাপড়া আরও ভাল হবে। আপনি পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। যারা চাকরি খুঁজছেন তারা নতুন সুযোগ পাবেন। কর্মরত ব্যক্তিরাও কিছু স্বস্তিদায়ক খবর পাবেন।

তবে বৈদিক জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে জ্ঞান, সৌভাগ্য, বিবাহ, শিক্ষা এবং সমৃদ্ধির গ্রহ বলা হয়। বৃহস্পতির গোচরের প্রভাব বিভিন্ন রাশিতে ভিন্ন প্রভাব ফেলতে পারে। 

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

সৌদি আরবের জেলে মৃত্যুর প্রহর গুনছে ২০ বাংলাদেশি, কী শাস্তি জানে না জেদ্দার বাংলাদেশ দূতাবাস

শুধু পুজোতেই মিলবে না ফল, কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর কৃপা পেতে মানুন ১০ টোটকা

দীপাবলির পর কেতুর গোচর, ভাগ্য চমকাবে ৬ রাশির জাতকদের

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

লাড্ডু নিয়ে বসিরহাটে লঙ্কাকাণ্ড! পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-আধা সেনা

এই তারিখে জন্মানো ব্যক্তিরা হন খুবই ভাগ্যবান, তালিকায় আছেন আপনি?

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য