শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি, দেহরাদুন: উমার কৈলাসে ফিরে যাওয়ার দিনেই মাদ্রাসার সাপ্তাহিক ছুটি নিয়ে বড় পদক্ষেপ নিল উত্তরাখণ্ডের বিজেপি সরকার। এখন থেকে আর জুমাবার হিসেবে পরিচিত শুক্রবারে নয়। আর পাঁচটা সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের মতোই রাজ্যের মাদ্রাসাগুলোতে রবিবার সাপ্তাহিক ছুটি থাকবে। আজ বুধবার (২১ অক্টোবর) এই যুগান্তকারী সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। যদিও তাঁর ঘোষণার পরেই বিতর্কের আগুনে ঘৃতাহুতি পড়েছে।

দেশে হাতেগোনা যে কয়টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে তার মধ্যে অন্যতম হল বিজেপি শাসিত উত্তরাখণ্ড। তবে অভিন্ন দেওয়ানি বিধি চালু হলেও এতদিন মাদ্রাসার সাপ্তাহিক ছুটি নিয়ে কোনও হস্তক্ষেপ করেনি রাজ্যের বিজেপি সরকার। আগামী বছর গোড়ার দিকেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগেই মাদ্রাসায় সাপ্তাহিক ছুটি নিয়ে বড় পদক্ষেপ নিয়েছে শিক্ষা দফতর। উত্তরাখণ্ডের সংখ্যালঘু শিক্ষা কর্তৃপক্ষের চেয়ারম্যান সুরজি‍ৎ সিং গান্ধি জানিয়েছেন, ‘রাজ্যে যে সমস্ত নথিভুক্ত বা পুঞ্জীভূত মাদ্রাসাকে স্কুলের মর্যাদা দেওয়া হয়েছে, সেগুলোকে এখন থেকে আর পাঁচটা স্কুলের জন্য চালু ছুটির নিয়মাবলী মেনে চলতে হবে। তাই এখন থেকে আর শুক্রবার মাদ্রাসায় সাপ্তাহিক ছুটি থাকছে না। বাকি শিক্ষা প্রতিষ্ঠানের মতো রবিবারই ছুটি থাকবে।’

আগেই মাদ্রাসা শিক্ষা বোর্ডের অবলুপ্তি ঘটিয়ে তার জায়গায় সংখ্যালঘু শিক্ষা বোর্ড চালু করেছিল উত্তরাখণ্ডের সরকার। ওই শিক্ষা বোর্ডের অধীনে মুসলিমদের পাশাপাশি শিখ, পার্সি, বৌদ্ধ, খ্রিস্টান এবং জৈন ধর্মাবলম্বীদের পরিচালিত স্কুলগুলোকে নিয়ে আসা হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর কথা অনুযায়ী, ‘রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালুর পরে সব ধর্মার মানুষ সমান। ফলে বিশেষ কোনও ধর্মের অনুসারীরা বাড়তি সুবিধা পেতে পারেন না।’

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

সৌদি আরবের জেলে মৃত্যুর প্রহর গুনছে ২০ বাংলাদেশি, কী শাস্তি জানে না জেদ্দার বাংলাদেশ দূতাবাস

শুধু পুজোতেই মিলবে না ফল, কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর কৃপা পেতে মানুন ১০ টোটকা

দীপাবলির পর কেতুর গোচর, ভাগ্য চমকাবে ৬ রাশির জাতকদের

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

লাড্ডু নিয়ে বসিরহাটে লঙ্কাকাণ্ড! পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-আধা সেনা

এই তারিখে জন্মানো ব্যক্তিরা হন খুবই ভাগ্যবান, তালিকায় আছেন আপনি?

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য