৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লি হাইকোর্টে ধাক্কা খাওয়ার পরে বিশেষ কার্যনিবাহী ম্যাজিস্ট্রেট আদালতে স্বস্তি পেলেন ককরোচ জনতা পার্টির দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। বুধবার (২১ অক্টোবর) বিশেষ কার্যনিবাহী ম্যাজিস্ট্রেট দিল্লি পুলিশের আর্জি খারিজ করে আরশোলাদের দুই নেতার জামিন মঞ্জুর করেছেন। এর ফলে সাতদিন বাদে জেলের বাইরে পা রাখছেন সিজেপির দুই নেতা।

গত ১০ অক্টোবর ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষায় জালিয়াতির অভিযোগ তুলে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। বিক্ষোভ প্রদর্শনের আগেই দিল্লি পুলিশ আরশোলা পার্টির প্রতিষ্ঠাতা অভিজি‍ৎ দীপকে, মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেফতার করে। পরের দিনেই অবশ্য আদালত থেকে মুক্তি পান তিন জন। ফের যাতে আরশোলারা বিক্ষোভ দেখাতে না পারে তার জন্য দিল্লি পুলিশের তরফ থেকে যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করা হয়।

ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে গত ১৩ অক্টোবর যন্তর মন্তরে প্রবেশের জন্য একটি তালাবদ্ধ গেট টপকে ভেতরে ঢোকেন আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস। তাদের গ্রেফতার করা হয়। আদালতের সামনে পেশ করলে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। পাঁচ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পরে গত রবিবার (১৮ অক্টোবর) মন্দিরমার্গ থানায় বিশেষ কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। কিন্তু জামিন আর্জির শুনানি পিছিয়ে যায়। খোদ ম্যাজিস্ট্রেট দাবি করেন তাকে হুমকি দেওয়া হচ্ছে। যদিও কে হুমকি দিচ্ছে, তা খোলসা করেননি। গত সোমবার ফের ককরোচ জনতা পার্টির দুই নেতাকে বিচারকের সামনে হাজির করা হয়। তবে জামিন মেলেনি। আরও দুদিন সৌরভ ও আশুতোষকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

বিশেষ কার্যনির্বাহী বিচারকের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার (২০ অক্টোবর) দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ককরোচ জনতা পার্টির দুই নেতা। বুধবার মামলার শুনানিতে আরশোলা নেতাদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি সুব্রহ্ম্যনিয়ম প্রসাদ। তিরস্কারের পরেই দিল্লি হাইকোর্ট থেকে আর্জি প্রত্যাহার করেন সৌরভ দাস। বিকেলেই দুই নেতাকে বিশেষ বিচারকের আদালতে পেশ করা হয়। শুনানিতে দিল্লি পুলিশের তরফে দুই নেতাকে আরও তিন দিন জেল হেফাজতে রাখার আর্জি জানানো হয়েছিল। কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়ে জামিন মঞ্জুর করেছেন বিচারক।

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

সৌদি আরবের জেলে মৃত্যুর প্রহর গুনছে ২০ বাংলাদেশি, কী শাস্তি জানে না জেদ্দার বাংলাদেশ দূতাবাস

শুধু পুজোতেই মিলবে না ফল, কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর কৃপা পেতে মানুন ১০ টোটকা

দীপাবলির পর কেতুর গোচর, ভাগ্য চমকাবে ৬ রাশির জাতকদের

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

লাড্ডু নিয়ে বসিরহাটে লঙ্কাকাণ্ড! পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-আধা সেনা

এই তারিখে জন্মানো ব্যক্তিরা হন খুবই ভাগ্যবান, তালিকায় আছেন আপনি?

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য