হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

Share:

নিজস্ব প্রতিনিধি : ক্যালসিয়াম এবং ভিটামিন ডি আমাদের হাড় ভাল রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু শরীরের সঠিক চাহিদা না জেনে অন্ধের মতো সাপ্লিমেন্ট বা ওষুধ খাওয়া একেবারেই কোনও সমাধান নয়। অন্তত এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। হাড়ের শক্তি বজায় রাখতে এবং অস্টিওপোরোসিস (Osteoporosis) বা হাড় ক্ষয়ের মতো গুরুতর রোগ এড়াতে দৈনিক কতটুকু পুষ্টি প্রয়োজন, তা নিয়ে চিকিৎসকেরা বিশেষ নির্দেশিকা দিয়েছেন।

মহিলাদের ঝুঁকি কেন বেশি?

অস্টিওপোরোসিস এমন একটি রোগ যা হাড়কে ভেতর থেকে অত্যন্ত দুর্বল এবং ভঙ্গুর করে তোলে। ফলে সামান্য চোট বা আঘাতেই হাড় ভেঙে যাওয়ার (Fracture) ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। চিকিৎসকদের মতে, মেনোপজ বা ঋতুস্রাব স্থায়ীভাবে বন্ধ হওয়ার পর মহিলাদের শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা দ্রুত কমতে শুরু করে। এই হরমোনের ঘাটতির কারণে হাড় ক্ষয়ের গতি অনেক বেড়ে যায়। সবচেয়ে বিপজ্জনক বিষয় হল, প্রাথমিক অবস্থায় কোনও স্পষ্ট লক্ষণ ছাড়াই এই রোগ শরীরে বাসা বাঁধতে পারে। চিকিৎসকদের মতে, হাড়ের সুস্থতার জন্য প্রধান খনিজ উপাদান হল, ক্যালসিয়াম। সাধারণ নিয়ম অনুযায়ী, প্রাপ্তবয়স্ক মহিলাদের প্রতিদিন প্রায় ১০০০ মিলিগ্রাম (mg) ক্যালসিয়াম প্রয়োজন। 

কি করণীয়?

যাঁরা দুগ্ধজাত খাবার খেতে পারেন না বা এড়িয়ে চলেন, তাঁদের জন্য রাঙা আলু (বা রাগি), টোফু, তিল, সবুজ শাকসবজি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ ফোর্টিফাইড খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকি‍ৎসকরা। তাঁরা সাবধান করে দিয়েছেন, অতিরিক্ত ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাওয়া উচিত নয়। অতিরিক্ত ক্যালসিয়াম হাড়ের ভাঙন রোধ তো করেই না, উল্টে শরীরে কিডনি স্টোনের (Kidney Stones) মতো সমস্যা তৈরি করতে পারে। শুধু ক্যালসিয়াম খেলেই হবে না, তা যেন শরীর ঠিকঠাক গ্রহণ করতে পারে তার জন্য প্রয়োজন ভিটামিন ডি। প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন ৬০০ থেকে ৮০০ আইইউ ভিটামিন ডি প্রয়োজন। তবে বয়স ও স্বাস্থ্যের ওপর নির্ভর করছে। তৈলাক্ত মাছ, ডিমের কুসুম এবং ফোর্টিফাইড খাবার ভিটামিন ডি-এর ঘাটতি মেটাতে সাহায্য করে। শরীরে ভিটামিন ডি-এর মাত্রা পরীক্ষা না করে এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া উচ্চ মাত্রার  ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাওয়া অত্যন্ত বিপজ্জনক হতে পারে।

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক