পুরভোটে কারা লড়বেন? প্রার্থীতালিকা চূড়ান্ত করতে দিল্লি সফরে শমীক

Share:

নিজস্ব প্রতিনিধি: মিটে গিয়েছে দুর্গাপুজো। এবার বিজেপির টার্গেট কলকাতা ও হাওড়া পুরসভার ভোট। সেই ভোটপ্রস্তুতিতে মাঠে নেমে পড়েছে বিজেপি। গতকাল, শুক্রবার সল্টলেকের দলীয় কার্যালয়ে দফায় দফায় হয়েছে বৈঠক। তাতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গে দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রী.য় পর্যবেক্ষক সুনীল বনশল। তাঁর নেতৃত্বেই গতকাল দলীয় অফিসে পুরভোটের প্রার্থী নিয়ে বৈঠকে বসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যের মন্ত্রী উমেশ রাই, বিধায়ক রুদ্রনীল ঘোষ, শিল্পমন্ত্রী তাপস রায়, সজল ঘোষ ও রীতেশ তেওয়ারিরা। সূত্রের খবর, গতকালের বৈঠকে কলকাতা ও হাওড়া পুরসভার ভোট নিয়ে কারা প্রার্থী হবেন সেই বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। কিন্তু প্রার্থী নিয়ে এখনও জটিলতা রয়েছে। তাই দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করে পুরভোটের প্রার্থীতালিকা তৈরি করতে চাইছে রাজ্য বিজেপি। সেই কারণেই দিল্লিতে গিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।

আরও পডুন: সকালে হাঁটতে বেরনোই কাল হল! ‘MLA’ স্টিকার লাগানো মার্সিডিজের ধাক্কায় প্রাণ গেল তরুণের

গেরুয়া শিবির সূত্রে খবর, পুরভোটে বিজেপির হয়ে ভোটে দাঁড়াতে প্রায় ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বায়ো ডাটা দিয়েছেন। বিজেপির প্রার্থী হতে চেয়ে আর্জি জানিয়েছেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ থেকে বরো চেয়ারম্যানরা। তাঁদের আবার পুরভোটে টিকিট দিতে নারাজ বিজেপির রাজ্য নেতৃত্বের একাংশ। অপর অংশ চাইছে স্বচ্ছভাবমূর্তির নেতারা পুরভোটে টিকিট পেলে অসুবিধা নেই। সেটা যেই দলেরই হোক। কারণ কলকাতা পুরসভায় ওয়ার্ড সংখ্য়া বেড়েছে। তাই প্রার্থীর প্রয়োজন। সেই যুক্তি দেখিয়েই বিজেপির একাংশ চাইছে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের টিকিট দিতে। এই টানাপোড়েনে কিছু প্রার্থীর নাম চূড়ান্ত করতেই শমীকের দিল্লি সফর বলে মত রাজনৈতিক মহলের একাংশের।

গতকাল, সুনীল বনশলের সঙ্গে বৈঠকে উঠে আসে এনসিপিআই-র সঙ্গে জোটের প্রসঙ্গ। যদিও সুনীল বনশল সাফ জানিয়ে দিয়েছেন, কোনও দলের সঙ্গে পুরসভার ভোটে জোট হবে না। কেউ ভোটে লড়লে বিজেপির টিকিটেই লড়তে হবে। তাই এনসিপিআই-র সঙ্গে জোট হচ্ছে না পুরভোটে এটা নিশ্চিত।

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

মাটির প্রতিমা নয়, নিজের মেয়েকেই লক্ষ্মী রূপে পুজো কৃষ্ণগঞ্জের দম্পতির

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে

প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেইমার

বিচারকের নাবালক ছেলের মার্সিডিজের ধাক্কায় প্রাণ গেল স্কুটার আরোহীর