পাকিস্তানের এই কিশোরীকে ১৩ বছর বাদে নতুন জীবন দিলেন ভারতীয় চিকিৎসক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জন্ম থেকেই বিরল এক সমস্যার শিকার পাকিস্তানের বাসিন্দা আফশিন গুল। শৈশবে আফশিনের সঙ্গে একটি দুর্ঘটনা ঘটে, যার কারণে তার ঘাড়টি পুরো ৯০ ডিগ্রি ঘুরে যায়। এই ঘাড় বেঁকা অবস্থাতেই বছরের পর বছর ধরে চরম এক যন্ত্রণাদায়ক জীবনের সঙ্গে মোকাবিলা করে যাচ্ছিল ১৪ বছরের ওই তরুণী। বছর ১৩ ধরে এই দুঃসহ যন্ত্রণা সহ্য করার পরে অবশেষে তাকে একটি নবজীবন উপহার দিলেন ভারতের চিকিৎসকরা। তাঁদের প্রচেষ্টায় এক দশকেরও বেশী সময়ে পরে সোজা হল আফশিনের ঘুরে যাওয়া ঘাড়।

আফসিনের পরিবার সূত্রে খবর, আফসিনের যখন মাত্র ৮ মাস বয়স তখন খেলতে গিয়ে পরে যায় সে এবং ঘাড়ে চোট পায়। কিন্তু সেই সামান্য আঘাত যে এমন ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে সেই ব্যাপারে বিন্দুমাত্র ধারণা ছিল না আফসিনের পরিবারের সদস্যদের। ওই আঘাতের কারণেই পরে সেরিব্রাল পলিসিতে আক্রান্ত হয় সে। উল্লেখ্য, সেরিব্রাল পলিসি হল এমন একটি ব্যাধি যার কারণে জন্মের আগে কিংবা জন্মের পরপরই সদ্যোজাত শিশুর মস্তিস্ক এবং পেশীর সংযোগস্থলে সমস্যা দেখা দেয়, যে কারণে শিশুর দুর্বল পেশী, কম্পন, সংবেদন, দৃষ্টি, শ্রবণ এবং কথা বলার সমস্যার মতো একাধিক সমস্যা দেখা দিতে পারে। এই সেরিব্রাল পলিসির কারণেই ধীরে ধীরে বেঁকে যেতে শুরু করে আফসিনের ঘাড়। 

কিন্তু সম্প্রতি তাকে এবং তার পরিবারকে আসার আলো দেখান ভারতের চিকিৎসক ডাঃ রাজাগোপালন কৃষ্ণ। আফসিনের ভাই ইয়াকুব সম্প্রতি টিভিতে দেখেন যে আফসিনের মতোই সেরিব্রাল পলিসিতে আক্রান্ত এক কিশোরকে সুস্থ করে দিয়েছেন ন্যাশনাল হেলথ সার্ভিসের এই চিকিৎসক। এরপরেই আফসিনকে ভারতে নিয়ে আসা হয় এবং তার অস্ত্রপ্রচার করেন ডাঃ রাজাগোপালন কৃষ্ণ। জানা যাচ্ছে, এই অস্ত্রপ্রচার সফল হয়েছে। অস্ত্রপ্রচারের ফলে আফসিনের বেঁকে যাওয়া ঘাড়ও সোজা করা সম্ভব হয়েছে। তবে এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তার বেশ কিছুদিন সময় লাগবে। তাকে সাপোর্টে থাকতে হবে আরও বেশ কয়েক মাস। তারপরেই একটি নতুন সুন্দর জীবন পাবে আফসিন। 

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

প্রথা ভেঙে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজনে গুজরাত

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান