পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

Share:

নিজস্ব প্রতিনিধি, অমৃতসর: বাড়ির সামনে গাড়ি পার্ক করানো নিয়ে বচসা। তার জেরেই পড়শি তিন ভাইয়ের গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন এক যুবক। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে পঞ্জাবের অমৃতসরে। পুলিশ ইতিমধ্যেই তিন ঘাতক ভাইয়ের বিরুদ্ধে মামলা রুজু করেছে। যদিও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত ঘাতক তিন যুবক অধরা। এই ঘটনার জেরে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে পঞ্জাবে আম আদমি পার্টির সরকারকে বিঁধেছে বিজেপি।

শনিবার (২৪ অক্টোবর) অমৃতসর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘নিহত যুবক অমিত সাবরওয়াল আনন্দ অ্যাভিনিউয়ের বাসিন্দা। তিনি একটি বেসরকারি সংস্থায় বিপণন বিভাগে (মার্কেটিং) কাজ করতেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ বাড়ির সামনে একটি স্কুটার দাঁড় করিয়ে রেখেছিলেন পড়শি তিন যুবক অভি শাহ, সানি শাহ ও ঋতিক শাহ। তিন জনেই অমিতের বন্ধু। স্কুটারটিকে বাড়ির সামনে থেকে সরিয়ে নেওয়ার জন্য তিন বন্ধুকে অনুরোধ জানান অমিত। এ নিয়ে শুরু হয় বচসা। আর ওই বচসার মধ্যে আচমকাই গুলি চালাতে শুরু করেন অভিরা। বাড়ির ঠিক বাইরেই অমিতকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি চালানো হয়। এর মধ্যে দুটি গুলি তার মাথায় এবং একটি করে গুলি  কোমর ও পায়ে লাগে। বাড়ির ভেতরে থাকা পরিবারের সদস্যরা আতশবাজি ফোটার মতো শব্দ শুনে বাইরে বেরিয়ে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন অমিত। তড়িঘড়ি করে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাঝপথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন অমিত। স্থানীয় সিসিটিভি ফুটেজ দেখে আসলে কী ঘটনা ঘটেছিল, তা জানার চেষ্টা করা হচ্ছে।’

নিহত অমিতের বাবার ভাষ্য অনুযায়ী, ‘তিন পড়শি যুবক অভি শাহ-সানি শাহ ও ঋত্বিক শাহ-ই পার্কিং নিয়ে বচসার জেরে গুলি চালিয়ে ছেলেকে হত্যা করেছে। অমিতের সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল না।’ বচসার জেরে এক তরতাজা তরুণের প্রাণ চলে যাওয়া নিয়ে রাজ্য সরকারকে বিঁধেছেন প্রাক্তন রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু। ‘এক্স’ (X)-এ তিনি লিখেছেন, ‘রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান কবে এই লাগামহীন রক্তপাতের দায় নেবেন? ফাঁকা দাবি আর প্রচারসর্বস্ব কৌশল বন্ধ করে পঞ্জাবের মানুষের জীবন রক্ষাকে অগ্রাধিকার দিন।’

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে