অন্য যুবকের সঙ্গে ঘুরছে স্ত্রী, দেখতে পেয়েই বেল্ট দিয়ে চাবকালেন স্বামী! ভাইরাল ভিডিয়ো

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পর্যটনকেন্দ্রে ঘুরতে গিয়ে চরম অস্বস্তিকর পরিস্থিতি। স্ত্রীকে অন্য এক যুবকের সঙ্গে দেখে মেজাজ হারালেন স্বামী। তার পরেই প্রকাশ্যে শুরু হল মারধর। বেল্ট দিয়ে স্ত্রী ও ওই যুবককে মারধরের অভিযোগ। ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ঘিরে শুরু হয়েছে চর্চা।

ঘটনাটি মধ্যপ্রদেশের শিবপুরীতের। সূত্রের খবর, ঘটনাটি শিবপুরীর ভাদাইয়া কুণ্ড পর্যটনকেন্দ্রের। সেখানে স্ত্রীর সঙ্গে অন্য এক যুবককে দেখে ফেলেন তাঁর স্বামী। জানা গিয়েছে, ওই মহিলা স্বামীর থেকে আলাদা হয়ে বাপের বাড়িতে থাকছিলেন। পর্যটনকেন্দ্রে স্ত্রীকে ওই যুবকের সঙ্গে দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। এর পরেই দু’জনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ। অভিযোগ, বচসা ক্রমে হাতাহাতির চেহারা নেয়। এর পর বেল্ট দিয়ে স্ত্রী ও ওই যুবককে মারধর করেন ওই ব্যক্তি। এমনকি, যুবকটির পা বেঁধে রাখার অভিযোগও উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে পর্যটনকেন্দ্রে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয়েরা।


আরও পড়ুনঃ দীর্ঘ ৭ ঘন্টা নিখোঁজ, সন্ধান পেতেই শাবককে জড়িয়ে ধরল মা হাতি, ভাইরাল ভিডিও

ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েন কী ভাবে প্রকাশ্যে হিংসাত্মক ঘটনায় পরিণত হতে পারে, এই ঘটনাকে ঘিরে উঠছে সেই প্রশ্নও। পুলিশ সূত্রে খবর, ঘটনার সঙ্গে জড়িত দুই পক্ষের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। তবে ঘটনার নেপথ্যে থাকা সমস্ত বিবরণ এবং পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও স্পষ্ট নয়।  

‘বিজেপি একাই লড়বে,’ সুদীপ-শুভেন্দু সাক্ষাতের মাঝেই সাফ জানালেন শমীক

প্রেমে প্রত্যাখ্যান, ১৩ বছরের নাবালিকাকে অপহরণ, বন্ধ ঘরে আটকে লাগাতার যৌন নির্যাতন

প্রেমের ‘শাস্তি’ উলঙ্গ করে হাঁটানো! বেহালার ঘটনায় প্রেমিকার বাবা,মামা সহ গ্রেফতার ৩

সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী সহ বিজেপি নেতাদের নিয়ে কুরুচিকর পোস্ট, পুলিশের জালে যুবক

চোরবাগান থেকে শিক্ষা, কালীপুজো ও ছটের প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

টাইগারের উপরে হামলার ষড়যন্ত্রে ধৃত ২২ বছর বয়সী ইঞ্জিনিয়ার প্রাঞ্জল জামিনে বাইরে বেরিয়েছিলেন

জীবিত প্রমাণে ১০২ বছর বয়সে বর সেজে প্রতিবাদ, ১০৬ বছরে থামল দুলিচাঁদের লড়াই

আরও শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, রাত পোহালেই বাংলায় তুমুল দুর্যোগের পূর্বাভাস

‘শূন্য হাতে ফেরাতে হবে মমতাকে,’ দলীয় কর্মীদের টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু

অমিত শাহকে নিয়ে কুরুচিকর মন্তব্য, মানহানির মামলায় বেকসুর খালাস রাহুল

দুর্ঘটনার কবলে রাহুল গান্ধির কনভয়, অল্পের জন্য প্রাণে বাঁচলেন কংগ্রেস সাংসদ

জ্ঞানেশের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলার শুনানি চলতি সপ্তাহে, মমতাকে জানাল সুপ্রিম কোর্ট

কবে থেকে শুরু WPL, দিনক্ষণ ঘোষণা করল BCCI

দিল্লিতে অমিত শাহের অফিসে আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন