‘মানুষের বিশ্বাস ফেরাতে পুলিশকে কঠিন পদক্ষেপ করতে হবে’, গাইঘাটা কাণ্ডে বার্তা দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি: গাইঘাটায় স্কুলছাত্রী খুনের মামলায় ধৃত যুবকের পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন করে চর্চা। পুলিশের পদক্ষেপকে সমর্থন করে এবার মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর স্পষ্ট বক্তব্য, আইন ভাঙলে কাউকেই রেয়াত করা হবে না। আইনের চোখে সবাই সমান, আর অপরাধ করলে তার পরিণতি ভুগতেই হবে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই নারী সুরক্ষার প্রশ্নে কড়া অবস্থানের বার্তা দিয়েছিলেন। তার বক্তব্য ছিল, অপরাধীদের বিরুদ্ধে কোনওরকম আপস করা হবে না। সেই অবস্থানের প্রেক্ষিতেই গাইঘাটার ঘটনার সঙ্গে বারুইপুরে পুলিশের গুলি ছিনিয়ে পালানোর চেষ্টার সময় অভিযুক্তের মৃত্যুর ঘটনার তুলনা টানা হচ্ছে। এবার গাইঘাটার ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানালেন দিলীপ ঘোষ। গাইঘাটার এনকাউন্টার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘এর আগেও এই ঘটনা ঘটেছে। খুনি পালাচ্ছিল। এনকাউন্টার হয়েছে দক্ষিণ ২৪ পরগনাতে। এখানেও হয়েছে। বিচারের সামনে সবাইকে আনতে হবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়। কেউ যদি আইন অমান্য করে, তাহলে তার সঙ্গে এরকমই হবে।’

আরও পড়ুন: ঘূর্ণিঝড় অর্ণবের জের, ওড়িশাগামী একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল

শুধু অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নয়, পুলিশের উপর সাধারণ মানুষের আস্থা ফেরানোর প্রয়োজনীয়তা কথাও তুলে ধরেছেন মন্ত্রী। তাঁর মতে, দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা নিয়ে মানুষের মনে যে সংশয় তৈরি হয়েছে, তা কাটাতে পুলিশকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। দিলীপ ঘোষের বক্তব্য, ‘ সাধারণ মানুষকে ন্যায় বিচার পেতে সাহায্য করতে হবে পুলিশকেই। মানুষ তাঁদের উপর ভরসা রাখতে ভুলে গিয়েছে। ভরসা ফিরিয়ে আনতে গেলে পুলিশকে কিছু অপ্রিয় কাজ করতে হবে।’

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের