প্লেয়ার কেনা-বেচার আগে ধোনির সঙ্গে দেখা করলেন CSK-র কোচ জাহির খান

Share:

নিজস্ব প্রতিনিধি:  আইপিএলে সবথেকে বেশি ট্রফি জয়ী দল চেন্নাই সুপার কিংসের (CSK) সময়টা কয়েকটা মরশুম ধরেই ভাল যাচ্ছে না। গত কয়েক মরসুমের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে এবার বড়সড় পরিবর্তনের পথে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। আইপিএল ২০২৭-এর আগে দলকে নতুন করে সাজানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে চেন্নাই। আর সেই পরিকল্পনাকে চূড়ান্ত রূপ দিতেই মুম্বইয়ে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন দলের নতুন হেড কোচ জাহির খান। আসন্ন মরসুমের আগে কোন ক্রিকেটারদের ধরে রাখা হবে, কাদের ছেড়ে দেওয়া হবে এবং নিলামে কোন বিভাগে জোর দেওয়া হবে এই বৈঠকে সেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলেই সূত্রের খবর।  

সিএসকে তাদের দুই তরুণ তারকা ব্যাটার প্রশান্ত বীর এবং কার্তিক শর্মাকে ধরে রাখবে কিনা তা নিয়েও আলোচনা হতে পারে। এই দুই ক্রিকেটারকে আগের মেগা নিলামে ফ্র্যাঞ্চাইজিটি ১৪.২০ কোটি টাকায় কিনেছিল।  স্টিফেন ফ্লেমিংয় সরে যাওয়ার পর এবং কোচিং স্টাফে বড় ধরনের রদবদলের পর, দলের পুরো দায়িত্ব এখন সরাসরি জহির খানের কাঁধে এসে পড়েছে। সূত্রের খবর, ১৫ নভেম্বরের রিটেনশন ডেডলাইনের আগে দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন জাহির ও ধোনি। কোন ক্রিকেটারদের ধরে রাখা হবে এবং কাদের ছেড়ে দিয়ে নিলামের জন্য বেশি অর্থ হাতে রাখা হবে, সেই সিদ্ধান্তে এই আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

আরও পড়ুন: মিচেলের চওড়া ব্যাটে ভর করে শ্রেয়সদের ১৯৯ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

শুধু ক্রিকেটারদের দলবদল নয়, কোচিং স্টাফেও পরিবর্তনের কথা ভাবছে চেন্নাই। নতুন হেড কোচ জাহির খান নিজের পছন্দ অনুযায়ী সাপোর্ট স্টাফ সাজানোর কাজ শুরু করেছেন। দীর্ঘদিন দলের সঙ্গে যুক্ত থাকা কয়েকজন কোচের পরিবর্তে নতুন মুখ আনার পরিকল্পনা রয়েছে ফ্র্যাঞ্চাইজির।  ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটার গ্যারেথ বেটি এবং দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার অ্যালবি মরকেল চেন্নাইয়ের নতুন কোচিং সেটআপে যোগ দিতে পারেন। পাশাপাশি ভারতীয় পেসার মহিত শর্মাকে বোলিং কোচের দায়িত্ব দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলেও জানা গিয়েছে।  তবে জাহির-ধোনি বৈঠকের দিকে নজর রয়েছে ক্রিকেটপ্রেমীদের আরও একটি কারণে। আইপিএল ২০২৭-এ ধোনিকে খেলোয়াড় হিসেবে দেখা যাবে কি না, তা নিয়েও আগ্রহ তুঙ্গে। ২০২৬ সালের মরসুমে চোটের কারণে তাঁকে মাঠে দেখা যায়নি। ফলে আগামী মরসুমে তাঁর ভূমিকা কী হবে, তা নিয়ে স্বাভাবিকভাবেই জল্পনা রয়েছে।

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক