Jio রিচার্জ: মাত্র ৯৯৯ টাকায় চলবে ৯৮ দিন, থাকছে অভাবনীয় সুবিধা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় মোবাইল পরিষেবার বাজারে বাকি প্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিতে গ্রাহকদের জন্য এক অভাবনীয় রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয়েছে মুকেশ আম্বানির জিও। ওই রিচার্জ প্ল্যানে একবার মাত্র ৯৯৯ টাকা দিলে নিশ্চিত থাকা যাবে ৯৮ দিন। অর্থা‍ৎ তিন মাসেরও বেশি সময় রিচার্জ করার ঝামেলা থাকবে না।

কী-কী সুবিধা থাকছে?

জিও-র ৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানে থাকছে একাধিক সুবিধা। প্রতিদিন ২ জিবি করে ডেটা ব্যবহারের সুযোগ থাকবে। অর্থা‍ৎ একবার রিচার্জে ১৯৬ জিবি ডেটা পাওয়া যাবে। তাছারা থাকছে আনলিমিটেড কলিং সুবিধা। অর্থা‍ৎ যত খুশি কথা বলা যাবে। চাইলে ২৪ ঘন্টা ধরেই কথা বলতে পারবেন। আনলিমিটেড কলিং সুবিধার পাশাপাশি থাকছে বিমামূল্যে রোমিং সুবিধাও। তাছাড়া বন্ধুবান্ধব, আত্মীয় এবং পরিচিতদের কাছে প্রতিদিন বিনামূল্যে ১০০টি করে এসএমএস পাঠানো যাবে।

শুধু আনলিমিটেড কলিং, রোমিং কিংবা প্রতিদিন ১০০ এসএমএস পাঠানোর সুবিধার মধ্যেই সীমাবদ্ধ নয় অফারটি। মিলবে বিনামূল্যে জিও হটস্টারের মোবাইল সাবস্ক্রিপশন। অর্থা‍ৎ মোবাইল ফোনে বাড়তি পয়সা ছাড়াই জিও হটস্টার দেখার সুযোগ থাকছে। এছাড়া জিও এআইক্লাউড-ও বিনামূল্যে পাওয়া যাবে। ৫০ জিবি পর্যন্ত স্টোরেজ করা যাবে। তার জন্য গ্যাঁট থেকে কানাকড়িও খরচ করতে হবে না। অফার এখানেই শেষ নয়। এক বছরের জন্য ক্যানভা প্রো লাইট ব্যবহার করা যাবে। আলাদাভাবে সাবস্ক্রিপশন নিতে গেলে খরচ হতো ১৫৯০ টাকা। জিও-র অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল রিচার্জ বিক্রির দোকান থেকেও এই অভাবনীয় রিচার্জ প্ল্যান কেনার সুযোগ থাকছে।

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আট পুলিশ আধিকারিক

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১১ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

নিরামিষের বদলে চিকেন বিরিয়ানি! এয়ারপোর্টে হুলস্থূল কাণ্ড

বাড়িতে মধুচক্র-মাদকের আসর বসানোর দায়ে সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত ডিআইজি

টেস্টে নয়া মাইলফলক স্পর্শ কাগিসো রাবাদার, দ্রুততম ৩৫০ উইকেটের মালিক

৪ ছটাক জমির জন্য কাকিমাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করল ভাইপোরা

লিফট ব্যবহারে ‘না’, কংক্রিটের ভারী চাঙর মাথায় সিঁড়ি বেয়ে ২১ তলায় উঠলেন শ্রমিক

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

গদি টলমল! তার মধ্যেই দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন ওমর আবদুল্লা

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা