‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢুকছে ‘নারায়ণের’ অ্যাকাউন্টে! চাঞ্চল্যকর অভিযোগ নদিয়ায়

নবলা গ্রাম পঞ্চায়েতের লালমাঠ পলতা এলাকার বাসিন্দা শৈলেন বিশ্বাসের স্ত্রী সুষমা হালদার অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফারাক কী হল! অন্নপূর্ণা যোজনার টাকাও ঢুকছে ‘নারায়ণের’ অ্যাকাউন্টে! চাঞ্চল্যকর অভিযোগ নদিয়ার শান্তিপুরে। যেমনটা অভিযোগ উঠেছিল তৎকালীন সরকারের আমলের লক্ষ্মীর ভাণ্ডারের বিরুদ্ধে। যে কারণে অনেক নথিপত্র যাচাই-বাছাইয়ের পর অন্নপূর্ণায় নথিভুক্ত হয়েছেন ভোক্তারা। এবার বিজেপি সরকারের সেই অন্নপূর্ণা যোজনার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। সরকারি সহযোগিতার টাকা মহিলা উপভোক্তার অ্যাকাউন্টে না গিয়ে জমা পড়ছে সম্পূর্ণ অচেনা এক ব্যক্তির অ্যাকাউন্টে। ঘটনাটি প্রকাশ্যে আসামাত্রই হইচই পড়ে গিয়েছে শান্তিপুর ব্লকের অন্তর্গত নবলা পঞ্চায়েত এলাকায়।

তবে আধার কার্ড-ব্যাঙ্ক সংক্রান্ত জটিলতার কারণে এমন বিভ্রান্তি নাকি এর নেপথ্যে কোনও বড়সড় আর্থিক তছরুপের কারসাজি আছে, তা নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে ভুক্তভোগী পরিবারের। প্রাপ্ত তথ্য অনুযায়ী, নবলা গ্রাম পঞ্চায়েতের লালমাঠ পলতা এলাকার বাসিন্দা শৈলেন বিশ্বাসের স্ত্রী সুষমা হালদার অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন। পূর্বে তিনি নিয়মমাফিক ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধাও পেতেন। পরবর্তীতে ১ জুলাই তিনি ‘অন্নপূর্ণা’র আবেদন জমা দেন। সেই অনুযায়ী জুলাই মাসের ১৭ তারিখ তাঁর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢোকে। কিন্তু বিপত্তি ঘটে অগস্ট থেকে। পরবর্তী দু’মাস ধরে ভাতার টাকা আর অ্যাকাউন্টে ঢুকছে না তাঁর।

স্ত্রীর অ্যাকাউন্টে টাকা না ঢোকায় সুষমার স্বামী শৈলেন স্থানীয় বিডিও (BDO) অফিসে যোগাযোগ করেন। সেখানে তাঁকে জানানো হয় যে, তাঁর আবেদনটি অনুমোদিত হয়েছে এবং আগামী মাসেই বকেয়া টাকা ঢুকে যাবে। এরপর ‘দুয়ারে সরকার’ ক্যাম্পেও সমস্ত নথিপত্র পুনরায় জমা দেন তিনি। কিন্তু তাতেও সমস্যার কোনও সুরাহা হয়নি। অবশেষে স্থানীয় একটি সাইবার ক্যাফেতে গিয়ে অনলাইন পোর্টাল যাচাই করতেই চোখ কপালে উঠে যায় পরিবারের। স্ট্যাটাস চেক করে দেখা যায়, পোর্টালে ‘ওল্ড এজ পেনশন’ বা বার্ধক্য ভাতার আওতায় টাকা নিয়মিত প্রদান করা হচ্ছে। কিন্তু তাজ্জব বিষয় হল, সুষমাদেবীর নথির সঙ্গে যুক্ত হয়ে সেই টাকা জমা পড়ছে অন্য এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে। স্টেটমেন্টে দেখা যায়, প্রাপক হিসেবে নাম রয়েছে ‘বিমল নন্দী’, যাঁর ঠিকানা বাবলা গ্রাম পঞ্চায়েত এলাকা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শান্তিপুর শাখায় নথিভুক্ত।

অন্য এলাকার সম্পূর্ণ ভিন্ন এক ব্যক্তির অ্যাকাউন্টে কীভাবে এই সরকারি টাকা ঢুকছে, তা নিয়েই প্রশ্ন তুলছেন স্থানীয়রা। আধার নম্বর যুক্ত করার ক্ষেত্রে পোর্টালের প্রযুক্তিগত ত্রুটি নাকি স্থানীয় স্তরে কোনও জালিয়াতি চলছে, তাও খতিয়ে দেখার দাবি উঠেছে। ভুক্তভোগী পরিবার অবিলম্বে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের হস্তক্ষেপ এবং প্রাপকের প্রাপ্য টাকা ফেরতের দাবি জানিয়েছে। একই সঙ্গে সরকারি টাকা আত্মসাতের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তিনি। 

ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে জলখাবারে বানিয়ে ফেলুন মুচমুচে পকোড়া

শীতের সময় বানিয়ে নিন জনপ্রিয় ও ঐতিহ্যবাহী পিঠে ‘মাঠাপুলি’

‘দিল্লি তৈরি হয়ে যাও’, রামলীলার সমাবেশের আগে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুলের

শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ

বাড়িতেই বানান জাফরানি চিকেন কোরমা! জমে যাবে দুপুরের ভোজ

কালীঘাটে হইচই কাণ্ড, আচমকাই লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা হল মমতার বাড়ি!

নিউটাউনে ফের ভয়াবহ দুর্ঘটনা, বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর

মাংস নয়, আলুতেই মাতবে ভোজ! বাড়িতেই বানান সুস্বাদু আলুর রেজালা

১২৫ দিনের কাজে পিছিয়ে পশ্চিমবঙ্গ, খতিয়ে দেখতে মাঠে নামছেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর মুখে ফের বাড়ল গ্যাসের দাম, কলকাতায় গুনতে হবে কত টাকা?

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতায় বাড়বে গরম! উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের হাজিরায় কড়াকড়ি, IN-OUT দু’সময়েই ফেস বায়োমেট্রিক বাধ্যতামূলক

ফখরের দুরন্ত শতরান, ২৪ বছর পর ভারতের ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসাল পাকিস্তান

ক্রিকেটের বাইরে বেসবলেও বাজিমাত, পুরস্কারের ৯৪ লক্ষ দান করে নজির গড়লেন হার্দিক