মালাইকারি-পাতুরি ছেড়ে এবার বানিয়ে ফেলুন পঞ্জাবি মশালা চিংড়ি, রইল সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চিংড়ি মাছ দিয়ে নানা ধরনের পদ তো বাড়িতে হামেশাই রান্না হয়। তবে একই ধরনের রান্না খেতে খেতে একঘেয়েমি আসতেই পারে। স্বাদে একটু নতুনত্ব আনতে চাইলে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন পঞ্জাবি মশালা চিংড়ি। উত্তর ভারতীয় রান্নার ধাঁচে তৈরি এই পদটি চেনা চিংড়ির রান্না থেকে একেবারেই আলাদা। বিশেষ কোনও আয়োজন হোক কিংবা ছুটির দিনের দুপুরের খাবারে, পাতে এই পদ থাকলে মন্দ হয় না। খুব বেশি ঝক্কি ছাড়াই বাড়ির সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন এই সুস্বাদু রান্না। কী কী লাগবে এবং কীভাবেই বা বানাবেন? রইল সম্পূর্ণ রেসিপি। 

পাঞ্জাবি মশালা চিংড়ি বানাতে কী কী লাগবে?

উপকরণ:

চিংড়ি মাছ -২৫০ গ্রাম (পরিষ্কার করে খোসা ছাড়িয়ে রাখুন)
সাদা তেল-৪ টেবিল চামচ
পেঁয়াজ কুচি-১ টি বড়
রসুন কুচি- ১ চা চামচ
আদা কুচি- ১ চা চামচ পেঁয়াজ -১ টি (বড়, লম্বা করে কাটা)
টমেটো-১ টি (লম্বা করে কাটা)
ক্যাপসিকাম-(সবুজ, লাল,হলুদ )- ১ কাপ ( লম্বা করে কাটা)
কাঁচা লঙ্কা-৭-৮ টি ( লম্বা করে চিরে রাখুন)
বেবি কর্ন-১/২ কাপ (লম্বা করে কাটা)
টমেটো পিউরি – ২ টেবিল চামচ
ধনে গুঁড়ো-১ চা চামচ
জিরে গুঁড়ো-১ চা চামচ
গোলমরিচ গুঁড়ো-১ চা চামচ
হলুদ গুঁড়ো-১/২ চা চামচ
লঙ্কা গুঁড়ো-১ চা চামচ
গরম মশালা-১ চা চামচ
টক দই-২ টেবিল-চামচ
নুন- স্বাদ অনুযায়ীধনেপাতা কুচি সাজানোর জন্য
চিলি ফ্লেক্স সাজানোয় জন্য

আরও পড়ুনঃ ঘরেই সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন অনুষ্ঠান বাড়ির নারকেল-পোস্ত কাতলা, রইল রেসিপি

পদ্ধতি :

প্রথমে চিংড়ির সঙ্গে নুন , হলুদ, ও লেবুর রস মিশিয়ে ১০ মিনিট রেখে দিন। কড়াইতে সামান্য তেল গরম করে চিংড়ি ২–৩ মিনিট হালকা ভেজে তুলে রাখুন।খুব বেশি ভাজবেন না, চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে । এবার কড়াইতে বাকি তেল দিয়ে দিন, তেল গরম হলে রসুন কুচি দিয়ে ভাজতে থাকুন,রসুন ভাজা হলে এর মধ্যে আদা কুচি ও পেঁয়াজ দিয়ে ভাজুন , পেঁয়াজ বাদামি হলে সমস্ত গুঁড়ো মশালা দিয়ে কষাতে থাকুন , ৫ মিনিট কষানোর পর টমেটো পিউরি ও টমেটো দিন, ভালো করে কষাতে থাকুন, তেল ছাড়লে ভেজে রাখা চিংড়ি মাছ দিন ।২ মিনিট রান্না করে ফেটানো টক দই দিয়ে প্যান ঢাকা দিয়ে ৫ মিনিট রান্না করুন । ৫ মিনিট পর সমস্ত সবজি দিয়ে ১ কাপ জল দিয়ে আরও ১০ মিনিট ঢাকা দিয়ে রান্না করুন। গ্যাস বন্ধ করে ধনে পাতা কুচি, চিলি ফ্লেক্স ও কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে রুটি বা রাইস এর সাথে পরিবেশন করুন ।

 বিশেষ টিপস
চিংড়ি মাছ রান্নার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তার নরম ভাব বজায় রাখা। তাই মাছ কখনও বেশি সময় ধরে ভাজবেন না। মাত্র ২-৩ মিনিট হালকা ভেজে তুলে রাখলেই হবে। এতে রান্নার শেষেও চিংড়ি থাকবে নরম ও রসালো। আর টক দই দেওয়ার আগে ভালো করে ফেটিয়ে নেবেন, তাতে মশলার সঙ্গে সহজেই মিশে যাবে।

সঞ্চালি দে,রন্ধন শিল্পী

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

শিক্ষার মানে কড়া নজর! রাজ্যে ২০৫টি বিএড কলেজে আপাতত বন্ধ ভর্তি প্রক্রিয়া

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গাড়ির দরজা খুলতে মিলল যুবকের মৃতদেহ, কসবায় চাঞ্চল্য

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েও বিতর্কে জড়ালেন পরীমণি

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

ফের রক্তাক্ত PoK, সাধারণ নাগরিকদের বাড়িতে পাক সেনার ড্রোন হামলায় মৃত ৩ , আহত ১৮