বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান। আগামী জানুয়ারি মাস থেকেই রাজ্যের বেকার যুবক-যুবতীদের ব্য়াঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে টাকা। বিগত সরকারের যুবসাথী তুলে দিয়ে নতুন প্রকল্প চালু করেছে বিজেপি সরকার। সেই প্রকল্পের নাম ‘ভরসা’। শিক্ষিত বেকার যুবক-যুবতীদের মাসে তিন ও দু’হাজার টাকা দেওয়া হবে এই প্রকল্পের আওতায়। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সেই আর্থিক সাহায্যের অঙ্ক নির্ধারণ করা হবে। এমনটাই বিজেপির তরফে জানানো হয়েছিল। সেই প্রকল্পের টাকা আগামী জানুয়ারি মাস থেকেই বেকারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে বলে আজ, বৃহস্পতিবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তৃণমূল সরকার রাজ্যের বেকারদের ১৫০০ টাকা করে আর্থিক সাহায্য করত। চলতি বছরের বিধানসভা নির্বাচনের সময়ে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতাতে এলে বেকারদের ৩০০০ টাকা করে দেবে। রাজ্যে এখন ক্ষমতাতে বিজেপি। এবার সেই প্রকল্পের নাম বদল করে জানুয়ারি থেকে শুরু করতে চলেছেন বলে এদিন হুগলির পুরশুড়া থেকে জানালেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে রাজ্য মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। আগামী ২৩ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে সেই বিষয়টি পাস করানো হবে। তারপরেই খুব শীঘ্রই পোর্টাল খুলে আবেদন গ্রহণ শুরু হবে বলেও ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে ভরসা প্রকল্পে কিছুটা পরিবর্তন করেছে বিজেপি সরকার। এই প্রকল্পে গ্রাজুয়েট এবং নন গ্র্যাজুয়েট বেকার যুবক-যুবতীদেরই একমাত্র মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে।

আরও পডুন: ছেলে বন্দি বাংলাদেশের জেলে, ১০০ বছরের ঐতিহ্যবাহী কালীপুজো বন্ধ রাখল পরিবার

তবে ভরসা প্রকল্পে কতজন বেকারদের আর্থিক সাহায্য করা হবে সেই বিষয়ে নিশ্চিত করে কিছুই জানানো হয়নি রাজ্য সরকারের তরফে। তবে চাকরি না পাওয়া পর্যন্ত এই প্রকল্পের আওতায় আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার।

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

সন্দেশখালিতে ছেলের সামনেই মায়ের শ্লীলতাহানির অভিযোগ, পুলিশের জালে শাহজাহানের শাগরেদ

রিলস স্ক্রোল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ