পরকীয়ার সন্দেহে স্ত্রীকে চেয়ারে বেঁধে জ্যান্ত জ্বালিয়ে দিলেন স্বামী! চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহের জেরে নৃশংস হত্যাকাণ্ড। স্ত্রীকে চেয়ারে বেঁধে গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোেগ উঠল স্বামীর বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনায় মৃত্যু হয়েছে ৩০ বছর বয়সি এক মহিলার। ঘটনার পর নিজের দুই সন্তানকে নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত স্বামী। 

ঘটনাটি উত্তরপ্রদেশের কনৌজ জেলার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সোনম। অভিযুক্ত স্বামীর নাম সুখবীর সিং ওরফে মনু। তাঁদের সাত বছরের একটি ছেলে এবং পাঁচ বছরের একটি মেয়ে রয়েছে। প্রায় ১১ বছর আগে তাঁদের বিয়ে হয়েছিল। সুখবীর হরিয়ানার হিসারে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। প্রায় ১৫ দিন আগে তিনি গ্রামে ফিরেছিলেন। পুলিশের দাবি, স্থানীয় এক যুবকের সঙ্গে স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন সুখবীর। স্ত্রীর মোবাইলে ওই যুবকের সঙ্গে কথা বলতে দেখার পর থেকেই সন্দেহ আরও বাড়ে। এই বিষয় নিয়ে গত দু’দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল।অভিযোগ, বৃহস্পতিবার স্ত্রীকে একটি চেয়ারে বেঁধে তাঁর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন সুখবীর। আগুনের শিখা এবং চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বিভাগে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে বাড়ির ভিতর থেকে সোনমের দেহাবশেষ উদ্ধার করেন দমকলকর্মীরা।


আরও পড়ুনঃ  মৃত্যুর পরেও সঙ্গ পেতে মায়ের কবরের পাশেই নিজের কবর খুঁড়ে রাখল সন্তান

এদিকে, ঘটনার পর থেকেই দুই সন্তানকে নিয়ে পলাতক সুখবীর। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। শুধু পরকীয়ার সন্দেহ নাকি এই নৃশংস ঘটনার পিছেন অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

ফের রক্তাক্ত PoK, সাধারণ নাগরিকদের বাড়িতে পাক সেনার ড্রোন হামলায় মৃত ৩ , আহত ১৮

বারবার খাবার গরম করছেন? নিজেই বাড়াচ্ছেন সংক্রমণের ঝুঁকি!

সুপ্রিম কোর্টে জোর ধাক্কা মমতাপন্থী বিধায়ক শোভনদেবের, হাইকোর্টে ফিরল মামলা

একই বাড়িতে জোড়া মৃত্যু! বারান্দায় ঝুলছে স্বামী, বিছানায় পড়ে স্ত্রীর নিথর দেহ

‘বাজারে দাম না পেলে আলু চাষিদের ভর্তুকি দেওয়া হবে,’ ঘোষণা শুভেন্দুর

খুলল ভাগ্য! ফের টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব পেলেন সূর্যকুমার, কাদের নেতৃত্ব দেবেন?

জিভে জল আনা রাজকীয় মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের গোল্লা নাড়ু

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

ছেলে বন্দি বাংলাদেশের জেলে, ১০০ বছরের ঐতিহ্যবাহী কালীপুজো বন্ধ রাখল পরিবার

আটক ব্যক্তিকেও ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির করাতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে জোর মুখ্যমন্ত্রীর, কমছে সরকারি কর্মীদের ছুটি