আটক হওয়ার মুহূর্ত থেকেই অভিযুক্তকে আদালতে হাজির করার ২৪ ঘন্টার সময় শুরু, নির্দেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: পুলিশের গ্রেফতারি নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আজ, বৃহস্পতিবার শীর্ষ আদালত রায় দিয়েছে যে, আটক ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার ২৪ ঘন্টার সময়সীমাটি আনুষ্ঠানিক গ্রেফতারের সময় থেকে নয়। বরং আটকের সময় থেকেই গণনা শুরু করতে হবে। নইলে এটি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS) এর অনুচ্ছেদ ২২(২) এবং ৫৬ ধারাকে লঙ্ঘন করে।

এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া ও বিচারপতি অতুল এস চান্দুরকারের বেঞ্চ ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দিয়েছেন যেন তাঁরা আটকের তারিখ ও সময় নথিবদ্ধ করেন। সঙ্গে আটক ব্যক্তিকে তাদের সামনে হাজির করার ক্ষেত্রে ২৪ ঘন্টার সময়সীমা মেনে চলা হয়েছে কি না, তা যাচাই করতে হবে। তেমনটা না হলে সংশ্লিষ্ট থানার পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারবে ম্যাজিস্ট্রেটরা। শীর্ষ আদালত এদিন স্পষ্ট করে দিয়েছে যে, আনুষ্ঠানিক গ্রেফতারের আগে হেফাজতে কাটানোর সময়কে ২৪ ঘন্টার হিসেব থেকে বাদ দেওয়া যাবে না। আদালত রায় দিয়ে জানিয়েছে যে, এ ধরনের কোনও ব্যাখ্যা গ্রহণ করা হলে তা সময়মতো বিচারকের তদারকি করতে হবে। নইলে অবৈধ আটক সংক্রান্ত যে মামলাটি রয়েছে তা লঙ্ঘন করা হবে।

আরও পডুন: মৃত্যুর পরেও সঙ্গ পেতে মায়ের কবরের পাশেই নিজের কবর খুঁড়ে রাখল সন্তান

ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার অনুচ্ছেদ ২২(২) আটক ব্যক্তিকে গ্রেফতার করার আগে তদন্ত বা অনুসন্ধানের জন্য নেওয়া সময়কে বাদ দেওয়ার অনুমোদন দেয় না। এটি অনুচ্ছেদ ২২ এর (২) ধারার লিখিত নির্দেশের বাইরে। সংবিধান নিজেই একমাত্র যে ব্যতিক্রমের অনুমতি দেয় তা হল গ্রেফতারের স্থান থেকে ম্যাজিস্ট্রেটের আদালত পর্যন্ত যাত্রার জন্য প্রয়োজনীয় সময়টিকে। এদিন শুনানি পর্বে এমনটাই পর্যবেক্ষণ বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া ও বিচারপতি অতুল এস চান্দুরকারের। বিষয়টি সুপ্রিম কোর্টের সামনে এসেছে ত্রিপুরা হাইকোর্টের একটি নির্দেশকে কেন্দ্র করে। ত্রিপুরা হাইকোর্ট মাদক মামলায় জামিন দেয়নি। যার ফলে হেফাজতে থাকতে হয়েছিল চার ব্যক্তিকে। সেই চার ব্যক্তি ত্রিপুরা হাইকোর্টের নির্দেশকে চ্য়ালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল। ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর দুপুর ২টায় মাদক মামলায় তল্লাশি ও অভিযানের সময় তাদের আটক করেছিল ত্রিপুরা পুলিশ। কিন্তু পরদিন সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে তাদের গ্রেফতার দেখানো হয়েছিল। সেই ২৪ ঘন্টার অতিরিক্ত সময় নিয়েই সুপ্রিম কোর্ট এদিন নতুন নির্দেশ দিয়েছে।

ছেলে বন্দি বাংলাদেশের জেলে, ১০০ বছরের ঐতিহ্যবাহী কালীপুজো বন্ধ রাখল পরিবার

গ্রেফতারি পরোয়ানায় আজ আদালতে আত্মসমর্পণ করবেন পরীমনি

মৃত্যুর পরেও সঙ্গ পেতে মায়ের কবরের পাশেই নিজের কবর খুঁড়ে রাখল সন্তান

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে জোর মুখ্যমন্ত্রীর, কমছে সরকারি কর্মীদের ছুটি

মেয়ের সঙ্গে একঘরে কর্মচারী, দেখতে পেয়েই পিটিয়ে খুন করলেন ব্যবসায়ী বাবা

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

দত্তপুকুরে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, কাঠগড়ায় শিক্ষিকার স্বামী

একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা! কালীপুজোয় ঠান্ডা আমেজ পাবে বাংলা?

নির্বাচনে হারের পর প্রথম ভাষণে হোয়াইট হাউসের বলরুমের গল্প শোনালেন ট্রাম্প

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

আটক হওয়ার মুহূর্ত থেকেই অভিযুক্তকে আদালতে হাজির করার ২৪ ঘন্টার সময় শুরু, নির্দেশ সুপ্রিম কোর্টের

গঙ্গোত্রী ধাম দর্শনে যাওয়ার পথে পাহাড় থেকে নদীতে পড়ল গাড়ি, মৃত ৪ তীর্থযাত্রী

পুরনো বাড়িতে থাকলে সাবধান! ১৫ দিনের সময়সীমা পুরসভার, নিয়ম না মানলেই কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি