যুদ্ধ আবহেই রাশিয়ার মহাকাশযানে চেপে পৃথিবীতে ফিরছেন মার্কিন এই মহাকাশচারী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেখতে দেখতে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যেকার সংঘাত পা দিল তৃতীয় সপ্তাহে। ইউক্রেনে চলা রুশ সেনার আগ্রাসন ২১ দিন অতিক্রম করার পরেও অব্যাহত। এদিকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যেকার এই সংঘাতের জেরে ক্রমশ তিক্ত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক। বুধবার সকালেই মার্কিন সেনেট রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী ঘোষণা করেছে। কিন্তু এই সম্পর্কে কিছুই জানেন না মার্কিন মহাকাশচারী মার্ক ভ্যান্দে হেই। দীর্ঘদিন ধরে পৃথিবীর মাটি স্পর্শ না করা এই মহাকাশচারী জানেনই না কি ঘটছে দেশ বিদেশে। এর মধ্যেই জানা যাচ্ছে যে মহাকাশযানে চেপে হেই পৃথিবীতে ফিরছেন সেটা আবার একটি রাশিয়ান মহাকাশযান। খুব শীঘ্রই পৃথিবীর মাটি স্পর্শ করতে চলেছে রাশিয়ান মহাকাশযান সয়ুজ। জানা যাচ্ছে, এই মহাকাশযানটির মধ্যে দুজন রুশ মহাকাশচারীও রয়েছেন হেইয়ের সঙ্গে। তাঁরা সকলে একসঙ্গে শীঘ্রই পৃথিবীতে ফিরছেন।

 মার্কিন মহাকাশচারী মার্ক ভ্যান্দে হেই হলেন প্রথম কোনও আমেরিকান মহাকাশচারী যিনি এতদিন একটানা মহাকাশে কাটালেন। ইতিমধ্যেই হেই মহাকাশে একটানা ৩৪০ দিন কাটিয়ে ফেলেছেন। জানা যাচ্ছে, খুব শীঘ্রই কাজাকিস্থানে নামতে চলেছে রুশ এই মহাকাশযান। তবে এই মুহুর্তে রাশিয়া এবং আমেরিকার মধ্যেকার যে সম্পর্ক তার জেরে  কি অনিশ্চিত হয়ে পড়বে হেইয়ের বাড়ি ফেরা? এই সম্পর্কে একটি বিব্রতি দিয়েছে নাসা। নাসার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস) প্রোগ্রাম ম্যানেজার জোয়েল মন্টালবানো এই প্রসঙ্গে বলেছেন, ‘আমি নিশ্চিতভাবে বলতে পারি মার্ক বাড়ি আসছে। আমরা আমাদের রাশিয়ান সহকর্মীদের সাথে যোগাযোগ করছি। এতে অস্পষ্টতার কোনও জায়গা নেই।’

তবে এই মুহূর্তে কেমন সম্পর্ক ওই ৩ মহাকাশচারীর? বিশ্বস্ত সূত্রে খবর, প্রথমে না জানলেও এখন ওই ৩ মহাকাশচারীই জানেন ইউক্রেন এবং রাশিয়াকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সংঘাতের কথা। কিন্তু তাও তাঁরা একসঙ্গে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেছেন। 

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ