ফ্রিজে পড়ে রয়েছে লাউ? ফেলে না রেখে বানিয়ে ফেলুন বরফি, রইল সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মিষ্টি খেতে ভালবাসেন? কাজু, কাঠবাদাম কিংবা নারকেলের বরফি খেয়ে একঘেয়েমি লাগছে? তা হলে এ বার মিষ্টির পাতে আনুন একটু নতুনত্ব। বাড়িতে থাকা সাধারণ লাউ দিয়েই বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু লাউয়ের বরফি। স্বাদে মিষ্টি, গন্ধে মনমাতানো এই পদ তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। অতিথি আপ্যায়ন হোক কিংবা উৎসবের মিষ্টিমুখ, অল্প সময়েই বানিয়ে ফেলতে পারবেন এই ব্যতিক্রমী মিষ্টি। সবচেয়ে বড় কথা, খুব বেশি ঝক্কি ছাড়াই বাড়ির রান্নাঘরে তৈরি করে নিতে পারবেন এই বরফি। কী ভাবে বানাবেন? রইল সহজ রেসিপি।

উপকরণ

 কুরিয়ে নেওয়া লাউ – দেড় কাপ (প্রায় ২০০ গ্রাম)

মাখন – ৩ টেবিল চামচ

তেজপাতা – ৩টি

এলাচ – ৪টি

দারুচিনি – ৩টি ছোট টুকরো

 চিনি – ১ কাপ (প্রায় ২০০ গ্রাম)

গুঁড়ো দুধ – আধ কাপ (প্রায় ৫০ গ্রাম)

নুন – স্বাদমতো

পদ্ধতি

 প্রথমে লাউয়ের খোসা ছাড়িয়ে ভাল করে ধুয়ে নিন। তারপর মিহি করে কুরিয়ে নিন। হাত দিয়ে চেপে কোরানো লাউ থেকে অতিরিক্ত জল বের করে নিন। তবে একেবারে শুকনো করবেন না। এ বার কড়াইয়ে ৩ টেবিল চামচ মাখন গরম করুন। মাখন গলে গেলে তাতে তেজপাতা, এলাচ এবং দারুচিনির টুকরো দিয়ে মিনিটখানেক নাড়ুন। মশলার সুন্দর গন্ধ বেরোলে কোরানো লাউ দিয়ে দিন। মাঝারি আঁচে প্রায় ৮-১০ মিনিট লাউ নাড়াচাড়া করে ভাজুন। লাউয়ের কাঁচা গন্ধ চলে গেলে চিনি ও সামান্য নুন মেশান। চিনি দেওয়ার পর লাউ থেকে জল বেরোবে, তাই ক্রমাগত নাড়তে থাকুন।  এ বার আধ কাপ গুঁড়ো দুধ দিয়ে ভাল করে মিশিয়ে নিন। মাঝারি আঁচে রান্না করুন। মিশ্রণটি ধীরে ধীরে ঘন হয়ে কড়াইয়ের গা ছেড়ে আসতে শুরু করবে।বরফির মিশ্রণটি আঠালো ও জমাট বাঁধার মতো হলে আঁচ বন্ধ করুন। তেজপাতা, এলাচ ও দারুচিনির টুকরোগুলি তুলে ফেলুন।

আরও পড়ুনঃ কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

এবার একটি ঘি মাখানো থালায় মিশ্রণটি ঢেলে সমান করে ছড়িয়ে দিন। ঘরের তাপমাত্রায় ঠান্ডা হতে দিন। জমে এলে ছুরি দিয়ে চৌকো বা পছন্দমতো আকারে কেটে নিন। আরও ভাল ভাবে জমাতে চাইলে ৩০-৪৫ মিনিট ফ্রিজে রাখতে পারেন। ব্যস, তৈরি হয়ে গেল বাড়িতে বানানো সুস্বাদু লাউয়ের বরফি। পরিবেশনের আগে উপর থেকে সামান্য পেস্তা কুচি ছড়িয়ে দিতে পারেন।

টিপস: লাউয়ের অতিরিক্ত জল ভালোভাবে ঝরিয়ে নিন। মিশ্রণ ঘন না হওয়া পর্যন্ত নাড়ুন। ঠান্ডা হলে বরফি কাটুন, এবং সঠিক ভাবে জমাতে চাইলে ফ্রিজে রাখুন। 

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক