বাইকপ্রেমীর মৃত্যু ঘিরে রহস্য, খুন নাকি দূর্ঘটনা?

প্রায়ই বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে পড়তেন। কখনও একা, কখনও বন্ধুদের সঙ্গে। দোলের আগের দিন সেই মত বেরিয়েছিলেন, কিন্তু আর বাড়ি ফিরলেন না যুবক।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায়ই বাইক(Bike Accident) নিয়ে ঘুরতে বেরিয়ে পড়তেন। কখনও একা, কখনও বন্ধুদের সঙ্গে। দোলের আগের দিন সেই মত বেরিয়েছিলেন তাঁর এক বন্ধুর সঙ্গে। কিন্তু আর বাড়ি ফিরলেন না চন্দননগরের(Chandannagar) যুবক সুমন। দীর্ঘক্ষণ পর উদ্ধার হয় তাঁর ক্ষতবিক্ষত দেহ। বাইক দুর্ঘটনার জেরে মৃত্যু নাকি খুন করার চেষ্টা হয়েছে ওই যুবককে তা এখনও স্পষ্ট নয়। যুবকের মায়ের দাবি, খুন করা হয়েছে ছেলেকে। যদিও পুলিশের প্রাথমিক অনুমান দূর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে সুমনের। পুলিস জানিয়েছে, চন্দননগর সুরেরপুকুর এলাকার বাসিন্দা সুমন মাঝি, তাঁর বয়স ২৬।

পরিবারের দাবি, বৃহস্পতিবার রাতে সুমনের বন্ধু হাবুল খাঁ তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। দীর্ঘক্ষণ হয়ে গেলেও পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি সুমন। পরে তাঁর পরিবারের লোক একাধিকবার ফোন করলেও কোনও উত্তর মেলেনি। এরপর হঠাৎ বাড়ির লোকের কাছে শুক্রবার সকালে খবর আসে, সুমন চুঁচুড়া হাসপাতালে ভর্তি। বাড়িতে সুমনের হাসপাতালে ভর্তি থাকার খবর প্রথম দেন সুমনের এক বন্ধু। শুক্রবার সকালে এমন খবর পাওয়ার পর হাসপাতালে গিয়ে বাড়ির লোক দেখেন, সুমনের পেটের একাধিক অংশ ছিন্নভিন্ন। ফালাফালা করে চেরা ঘাড়ের কাছে, কাটা রয়েছে গলাতে।

পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে, দুর্ঘটনার কবলে পড়েছিলেন সুমন। দিল্লির রাজহাট রোডে বাইক দুর্ঘটনা হয়েছে তাঁর। তাঁকে উদ্ধার করে চুঁচুড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান সুমন। অন্যদিকে, এখনও পর্যন্ত তাঁর বন্ধু হাবুল পলাতক রয়েছে। হাবুলকে গ্রেফতার না করলে প্রকৃত রহস্য উদ্ঘাটন হবে না বলেই মনে করছে পুলিশ। হাবলুর খোঁজে তৎপরতা শুরু করেছে তদন্তকারীরা।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?