এক এক জেলায় পেট্রোল ডিজেলের এক এক দাম

কলকাতায় বুধবার সকালে যে দামে পেট্রোল ও ডিজেল বিক্রি হচ্ছে সেই দরে জেলায় জেলায় বিক্রি হচ্ছে না পেট্রোল ও ডিজেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: পর পর দুই দিন বাড়ল পেট্রোল(Petrol) ও ডিজেলের দাম। আর তার রেশ পড়ল রাজ্যের সব জেলাতেই। দেখা যাচ্ছে কলকাতায় বুধবার সকালে যে দামে পেট্রোল ও ডিজেল(Diesel) বিক্রি হচ্ছে সেই দরে জেলায় জেলায় বিক্রি হচ্ছে না পেট্রোল ও ডিজেল। আর তার জেরে জেলাবাসীকেও জ্বালানি কিনতে গিয়ে এক এক জেলায় এক এক রকম দামের মুখোমুখি হতে হচ্ছে। বুধবার পেট্রোলের দাম বেড়েছে ৮৩ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটার পিছু ৮০ পয়সা। এরপরেই এদিন সকালে কলকাতায়(Kolkata) লিটার পিছু পেট্রোল বিক্রি হচ্ছে ১০৬.৩৪ টাকা দরে। ডিজেল বিক্রি হচ্ছে লিটার পিছু ৯১.৪২ টাকা দরে। তবে জেলায় জেলায় এই দামে হেরফের রয়েছে।

কলকাতা লাগোয়া হাওড়া জেলায় কলকাতার দরে পেট্রোল মিললেও হুগলিতে তা বিক্রি হচ্ছে লিটার প্রতি ১০৬.৭৭ টাকা দরে। ডিজেলের ক্ষেত্রেও হাওড়া(Howrah) ও কলকাতার দর এক হলেও হুগলিতে তা লিটার পিছু বিক্রি হচ্ছে ৯১.৮১ টাকায়। উত্তর ২৪ পরগনা জেলায় পেট্রোল বিক্রি হচ্ছে লিটার পিছু ১০৬.৯১ টাকা দরে। ডিজেল বিক্রি হচ্ছে ৯১.৯৪ টাকা দরে। দক্ষিণ ২৪ পরগনায় পেট্রলের দাম বেড়ে হয়েছে লিটার পিছু ১০৬.৭৪ টাকা এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে লিটার পিছু ৯১.৭৮ টাকা। রাজ্যের মধ্যে সব থেকে বেশি পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায়। সেখানে পেট্রোলের দাম লিটার পিছু ১০৭.৫৯ টাকা। ডিজেলের দাম দাঁড়িয়েছে লিটার পিছু ৯২.৫৭ টাকা। সবচেয়ে কম দামে পেট্রোল ও ডিজেল বিক্রি হচ্ছে উত্তর দিনাজপুর ও বাঁকুড়া(Bankura) জেলায়। সেখানে পেট্রোলের দাম হয়েছে যথাক্রমে ১০৬.৫৭ টাকা ও ১০৬.৩৯ টাকা। ডিজেলের দাম হয়েছে যথাক্রমে ৯১.৬২ টাকা ও ৯১.৪৭ টাকা।

মুম্বইয়ে লাইভ কনসার্ট চলাকালীন যুবকের রহস্যময় মৃত্যু, তদন্তে পুলিশ

‘সে এখনও শিশু…’, বৈভবের ইংল্যান্ড সফর নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ভুয়ো পিজ্জা ডেলিভারির ফাঁদে আমেরিকায় ভারতীয় যুবকের মর্মান্তিক মৃত্যু

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের পর ফেডারেশনের ৪ সদস্যকে তলব করল পুলিশ

জঙ্গিদের খোঁজে গিয়ে গভীর খাদে পড়ে মৃত্যু হল সেনা আধিকারিকের

সরকারি ইঞ্জিনিয়ারের ব্যাঙ্কের লকারে ২ কোটি টাকা নগদ, মিলল বিপুল সম্পত্তির হদিশ

কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে