বিবেক অগ্নিহোত্রীর অফিসে আক্রমণ, ভাঙচুর চালাল দুষ্কৃতিরা

বিবেক অগ্নিহোত্রীর অফিসে আক্রমণ, ভাংচুর চালাল দুষ্কৃতিরা। সংবাদমাধ্যমকে পরিচালক জানিয়েছেন কিছু দুষ্কৃতি তাঁর অফিসে হামলা করেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বক্স অফিসে নয়া ইতিহাস গড়ে তুলেছে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’। আর এসবের মধ্যেই হামলা করা হল পরিচালকের অফিসে। সংবাদমাধ্যমকে পরিচালক জানিয়েছেন কিছু দুষ্কৃতি তাঁর অফিসে হামলা করেন। সেই সময় তিনি ও তাঁর স্ত্রী কেউওই অফিসে ছিলেন না। ছিলেন শুধু ম্যানেজার ও একজন মাঝবয়সী মহিলা। দুষ্কৃতিরা ওই মহিলাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং আমাদের খোঁজ করে। কিন্তু আমাদের না পেয়ে তাঁরা তৎক্ষণাৎ ওই জায়গা ত্যাগ করে। 

মুক্তির পর থেকে বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে এই ছবি। এক সপ্তাহের মধ্যেই ১০০ কোটির ঘরে প্রবেশ করেছে। এবার ২০০ কোটির দৌড় শুরু। কিন্তু এই সাফল্যের পাশাপাশিই নানা সময়ে অনেক অসুবিধার মুখেও পড়েছেন পরিচালক। কিছুদিন আগেই খুন করার হুমকি দেওয়া হয়েছিল পরিচালককে। তারপর কেন্দ্রের তরফে তাঁকে ওয়াই ক্যাটাগরির সুরক্ষা দেওয়া হয়েছিল। কিন্তু এবারের ঘটনা যেন সব কিছুকেই ছাপিয়ে গেল।

বর্তমানে ভারত ছাড়াও বিদেশেও রমরমিয়ে চলছে এই ছবি। সত্য উদ্ঘাটন করেছেন পরিচালক। ৯০-র দশকে কাশ্মীরী পণ্ডিতদের উপর হওয়া নৃশংসতা কতটা সত্যি তাও জানতে পারছেন সকলে। আর সেই কারণেই এত রোষের মুখে পরিচালক। 

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা