কাগজের আকাল, শ্রীলঙ্কায় বন্ধ সংবাদপত্রের প্রকাশনা

শুধু মাত্র ই-সংস্করণ প্রকাশিত হবে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কাগজের আকাল দেখা দেওয়ায় বাতিল করতে হয়েছিল পরীক্ষা। এবার শ্রীলঙ্কার দুটি প্রথম শ্রেণির পত্রিকা তাদের প্রকাশনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিল। আপাতত বন্ধ থাকছে দ্য আইল্যান্ড এবং দিভাইনা।

সংস্থার তরফ থেকে শনিবার বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা আমাদের পাঠকেক জানাচ্ছি, আজ শনিবার থেকে দ্য আইল্যান্ড পত্রিকা তাদের প্রকাশনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। নিউজপ্রিন্টের সঙ্কট দেখা দেওয়ায় আমাদের এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। প্রত্যেক পাঠকের কাছে আমরা ক্ষমাপ্রার্থী। আশা করছি, পরিস্থিতির দ্রুত উন্নতি হবে।’ দ্য আইল্যান্ড পত্রিকার শুধু মাত্র ই-সংস্করণ প্রকাশ করবে।

গত কয়েক মাস ধরে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা আর্থিক সংকটে জেরবার। তাদের বিদেশি মুদ্রা তহবিলে সঞ্চয়ের পরিমাণ ক্রমশ তলানিতে যেতে বসেছে। পেট্রোল, ডিজেল সহ অন্যান্য জ্বালানির সংকট দেখা দিয়েছে। টাকার অভাবে সরকার কয়লা কিনতে পারছে না। দিনে সাত থেকে আটক ঘণ্টা দেশবাসী কাটাতে হচ্ছে বিনা বিদ্যুতে।

উর্ধ্বমুখী সবজি-সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের। এক লিটার দুধের দাম দু হাজার টাকার কাছাকাছি।দেখা দিয়েছে ওষুধের আকাল। মিলছে না প্যারাসিটামল ট্যাবলেট। অর্থসংকট থেকে বাঁচতে শ্রীলঙ্কা সরকার আন্তর্জাতিক অর্থভাণ্ডারের কাছে বেলআউট প্যাকেজ চেয়েছে। ভারতের কাছেও সাহায্যের আবেদন জানিয়েছে।

পরিস্থিতি আরও ঘোরাল করে তুলেছে জ্বালানির মূল্যবৃদ্ধি। ইন্ডিয়ান ওয়েলের শাখা লঙ্কা ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন শুক্রবার মধ্যরাত থেকে জ্বালানির দাম আরও বাড়িয়েছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, সে দিকে তাকিয়ে দ্বীপরাষ্ট্রের বাসিন্দারা।

আরও পড়ুন শ্রীলঙ্কায় তেলের থেকে দামি দুধ, এক কিলো দু হাজার টাকা

মা ক্যান্টিনের নাম বদলে রাখা হল মা-আহার, ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

বাবার সঙ্গে খেলার সময় আচমকা হানা দিয়ে একরত্তিকে‌ তুলে নিয়ে গেল নরখাদক

বিপাকে পড়ে রণবীরের বিরুদ্ধে ‘অসহযোগিতার নির্দেশ’ প্রত্যাহার করল FWICE

রেস্তরাঁ নয়, ঘরেই বানান মশলাদার পনির টাকো, জমে যাবে বিকেলের আড্ডা

‘১০ বছর ধরে ভাবছি অভিনয় ছেড়ে দেব’, তবে কী অবসর নিতে চলেছেন মনোজ বাজপেয়ী?

গরমে মিষ্টির স্বাদে নতুন চমক, বাড়িতেই বানিয়ে নিন লিচু চিজকেক

মমতার দল ভেঙে খান খান, ‘নতুন তৃণমূলের’ পরিষদীয় নেতা হিসেবে ঋতব্রতের নাম প্রস্তাব

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২০ জনের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূল ছাত্র পরিষদে গৃহযুদ্ধ, রাস্তায় নামতে নারাজ কর্মীরা

প্রোটিনে ভরপুর নিরামিষ প্রাতরাশ, জনপ্রিয়তা বাড়ছে পনির-স্টাফড মুগ ডাল চিলার

কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় আহত একাধিক, স্থগিত বিমান পরিষেবা