‘আমি কিছু বলতে চাই না’, কাশ্মীর ফাইলস নিয়ে প্রশ্ন করতেই বিরক্তি প্রকাশ জনের

আগামী ১ এপ্রিল মুক্তি পাচ্ছে জন আব্রাহাম অভিনীত অ্যাকশন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে যখন দেশজুড়ে চলছে ব্যাপক আলোচনা, বিনোদন জগতের তারকা থেকে শুরু করে রাজনৈতিক মহলের অন্যতম সদস্যরা যখন এই সিনেমা নিয়ে শুরু করেছেন জোর তরজা ঠিক তখনই কাশ্মীর ফাইলস নিয়ে কোনওরকম মন্তব্য করা থেকে বিরত থাকলেন বলিউডের হ্যান্ডসম হাঙ্ক জন আব্রাহাম। চলতি সপ্তাহের শুক্রবারই পেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তাঁর সিনেমা ‘অ্যাকশন’। মঙ্গলবার সেই সিনেমার প্রচারেই সাংবাদিকদের মুখোমুখি হন জন। সেখানেই তাঁকে কাশ্মীর ফাইলস নিয়ে প্রশ্ন জিজ্ঞেস করেন সাংবাদিকরা। যার উত্তরে খুবই বিরক্তি প্রকাশ করেন জন।

মঙ্গলবার মুম্বইয়েরই একটি পাঁচতাঁর হোটেলে অ্যাকশন ছবির প্রচারে আসেন জন। অনুষ্ঠানের প্রথম থেকেই জনকে বেশ হাসিখুশিভাবেই লোকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়। কিন্তু গোল বাধে যখন সাংবাদিকরা তাঁকে কাশ্মীর ফাইলস নিয়ে প্রশ্ন করতে শুরু করেন। এই সিনেমা নিয়ে প্রশ্ন শুনেই বিরক্তি প্রকাশ করেন জন। সাংবাদিকদের তিনি জবাবে বলেন, ‘আমি জানি কেন আপনারা আমাকে এই সিনেমা নিয়ে প্রশ্ন করছেন। আপনারা চাইছেন আমার বক্তব্য নিয়ে যেন বিতর্ক তৈরি হয়। কিন্তু আমি এই সিনেমা নিয়ে কিছুই বলতে চাই না। কারণ আমি এই সিনেমাই দেখিনি।’ 

কাশ্মীর ফাইলস নিয়ে বলিউডের অনেক অভিনেতা, অভিনেত্রীদেরই এর আগে মন্তব্য করতে দেখা গিয়েছে। বলিউড কুইন কঙ্গনা রানাউত এই সিনেমার ভূয়সী প্রশংসা করে বলেছেন, ‘এই সিনেমা হল বলিউডের নেপটিসমের গালে কষিয়ে এক থাপ্পড়।’ কাশ্মীর ফাইলসের প্রশংসা করেছেন অজয় দেবগণও। কিন্তু এই সিনেমা প্রসঙ্গে কোনওরকম মন্তব্য করা থেকে বিরত থাকলেন জন।

উল্লেখ্য, আগামী ১ এপ্রিল মুক্তি পাচ্ছে জন আব্রাহাম অভিনীত অ্যাকশন। এই সিনেমায় জনের বিপরীতে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্দেজকে। এছাড়া এই সিনেমায় রয়েছেন রাকুলপ্রীত সিং। এই সিনেমায় জনকে একটি সুপার কপের ভূমিকায় দেখা যাবে। এটি এই সিনেমার প্রথম অধ্যায়। পরে অ্যাকশনের পরবর্তী অধ্যায় মুক্তি পাবে। 

বিয়ের একদিন আগে প্রেমিকের সঙ্গে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার তরুণীর দেহ

‘প্রথম দেখাতেই মুগ্ধ হয়েছিলাম’! রচিত সিংহকে নিয়ে আবেগঘন পোস্ট হুমা কোরেশির

আমবাগানে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের সন্দেহ পরিবারের, তদন্তে পুলিশ

হাইকোর্টের নির্দেশে বুলডোজার দিয়ে ভাঙা হল সরকারি জমি দখল করে গড়ে ওঠা মিষ্টির দোকান

মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জনকে পুশ ব্যাকের চেষ্টা, বাধা বিজিবির

বাটা মশলায় দেশি মুরগির অনন্য স্বাদ, জেনে নিন সহজ রেসিপি

বিপদ বাড়ছে অভিষেকের, ২৫০ কোটির ত্রাণ ‘দুর্নীতি’তে বিষ্ণুপুরে দায়ের FIR

নতুন ভূমিকায় রোহিত শর্মা, করলেন বড় বিনিয়োগ

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

অসমের জোরহাটে ভয়াবহ বিমান দুর্ঘটনার মৃত ৫ বায়ুসেনা আধিকারিক

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

ভয়ঙ্কর ঘটনা,‌ ঢাকায় অটোরিকশা থেকে নামিয়ে জাতীয় দলের ক্রিকেটারকে বেধড়ক মারধর পুলিশের

বাড়িতেই সহজ বানিয়ে ফেলুন মজাদার ছোলে সমোসা চাট

প্রথম দিনেই ধাক্কা, বক্স অফিসে আশানুরূপ ফল পেল না ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’