অন্তঃসত্ত্বা খুনে অভিযুক্ত চিকিৎসকের আত্মহত্যা

মৃতের নাম অর্চনা শর্মা

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: গর্ভবতী মহিলা খুনে অভিযুক্ত এক চিকিৎসক আত্মহত্যা করলেন। ঘটনাটি ঘটেছে রাজস্থানের দৌসায়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আত্মহত্যা করেছেন ডা. অর্চনা শর্মা। দৌসার অতিরিক্ত পুলিশ সুপার লাল চাঁদ কায়াল এই খবর দিতে গিয়ে জানিয়েছেন, ডা. অর্চনা এবং তাঁর স্বামীর একটি নার্সিংহোম রয়েছে। ওই নার্সিংহোমে এক গর্ভবতী মহিলা ভর্তি হয়েছিলেন। ভর্তি হওয়ার কিছুদিনের মধ্যে মৃত্যু হয় ওই মহিলার। তাঁর পরিবারের তরফ থেকে থানায় ডা. অর্চনা শর্মা এবং তাঁর চিকিৎসক স্বামীর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। পাশাপাশি পরিবারের তরফ থেকে নার্সিংহোমের সামনে বিক্ষোভ। পুলিশের প্রাথমিক অনুমান মানসিক চাপ সহ্য করতে না পেরে ডা. অর্চনা শর্মা আত্মহত্যা করেছেন। পুলিশে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে দেখে অর্চনা শর্মা গলায় দড়ি দিয়ে ঝুলছেন। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, ‘ডা. অর্চনা শর্মার বিরুদ্ধে ওই অন্তঃসত্ত্বার পরিবারের তরফ থেকে চিকিৎসায় গাফিলতির অভিযোগে এফআইআর দায়ের করা হয়। এদিন দুপুরে খবর আসে, উনি আত্মহত্যা করেছেন। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’ আত্মহত্যার ঘটনায় পরিবারে শোকের ছায়া। অর্চনার স্বামী জানিয়েছেন, ইচ্ছাকৃতভাবে ওই গর্ভবতী মহিলাকে মেরে ফেলা হয়নি। নার্সিংহোমের সকলেই তাঁকে আপ্রাণ বাঁচানোর চেষ্টা করে। কিন্তু কোনওভাবেই মহিলাকে বাঁচানো সম্ভব হয়নি।

আরও পড়ুন সলমনের কৃষ্ণসার হরিণ হত্যা মামলা স্থানান্তরের আবেদনের অনুমতি দিল রাজস্থান হাইকোর্ট

বেঙ্গালুরুর বোলিংয়ের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল গুজরাত, ফাইনালে কোহলিরা

ব্যাট হাতে তাণ্ডব রজতের, গুজরাতকে ২৫৫ রানের লক্ষ্য দিল আরসিবি

বন্যা মোকাবিলায় তৎপর প্রশাসন, উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে মন্ত্রী নিশীথ প্রামাণিক

আদালতে পৌঁছল না স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার কোনও নথি! জামিন পেলেন প্রশান্ত

তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…