জ্বলবে না আলো, রাস্তা থাকবে অন্ধকার, ঘোষণা শ্রীলঙ্কা সরকারের

সে দেশের শক্তিমন্ত্রী পবিত্র ওয়ান্নিআরাচ্ছি সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ডিজেল শেষ হয়ে যাওয়ায় শ্রীলঙ্কা সরকার গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এবার বিদ্যুৎ বাঁচাতে রাতে রাস্তার আলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিল। সে দেশের শক্তিমন্ত্রী পবিত্র ওয়ান্নিআরাচ্ছি সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘বিদ্যুৎ দফতরের কর্তাদের বলা হয়েছে, সন্ধ্যা হলেই যেন স্ট্রিটলাইট না জ্বালিয়ে দেওয়া হয়।’ অর্থের অভাবে ধুকতে থাকা শ্রীলঙ্কা সরকারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। দিল্লি থেকে কলম্বোর উদ্দেশ্যে রওনা দিয়েছে একটি পণ্যবাহী জাহাজ। জাহাজে রয়েছে ৫০০ কোটি ডলার মূল্যের ডিজেল। শক্তিমন্ত্রী জানিয়েছেন, ‘ওই জাহাজ কলম্বো পৌঁছলে পরিস্থিতি অনেকটাই সামাল দিতে পারব। তবে আমরা বৃষ্টির অপেক্ষায় রয়েছি। দিল্লির পাঠানো জ্বালানি তেল দিয়ে কিছুদিন চলবে।’শ্রীলঙ্কার অধিকাংশ জলাধার কার্যত শুকিয়ে যেতে বসেছে। ফলে, জলবিদ্যুৎকেন্দ্র চালান অসম্ভব হয়ে পড়েছে।

এদিকে, শ্রীলঙ্কা শেয়ার বাজার চার ঘণ্টার বদলে আপাতত দু ঘণ্টা খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার শেয়ার বাজার খুলতেই বেশ কয়েকটি সংস্থার শেয়ারে দাম পড়ে যায়। বুধবার সূচকের দাম তাসের ঘরের মতো পড়তে থাকায় লেনদেন দু বার বন্ধ রাখতে হয়েছিল।

এদিকে, দেশের বিদেশি মুদ্রা তহবিলে সঞ্চয়ের পরিমাণ রীতিমতো কমতে শুরু করেছে। ফেব্রুয়ারিতে বিদেশি মুদ্রা তহবিলে সঞ্চয়ের পরিমাণ ছিল ২.৩১ বিলিয়ন মার্কিন ডলার। সেটা ক্রমশ কমতে শুরু করেছে। শ্রীলঙ্কা আন্তর্জাতিক অর্থভাণ্ডার-সহ একাধিক দেশের কাছে আর্থিক সাহায্য চেয়েছে।

আরও পড়ুন মিলছে না ওষুধ, দিনে ১০ ঘণ্টা লোডশেডিং! জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত শ্রীলঙ্কায়

মা ক্যান্টিনের নাম বদলে রাখা হল মা-আহার, ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

বাবার সঙ্গে খেলার সময় আচমকা হানা দিয়ে একরত্তিকে‌ তুলে নিয়ে গেল নরখাদক

বিপাকে পড়ে রণবীরের বিরুদ্ধে ‘অসহযোগিতার নির্দেশ’ প্রত্যাহার করল FWICE

রেস্তরাঁ নয়, ঘরেই বানান মশলাদার পনির টাকো, জমে যাবে বিকেলের আড্ডা

‘১০ বছর ধরে ভাবছি অভিনয় ছেড়ে দেব’, তবে কী অবসর নিতে চলেছেন মনোজ বাজপেয়ী?

গরমে মিষ্টির স্বাদে নতুন চমক, বাড়িতেই বানিয়ে নিন লিচু চিজকেক

মমতার দল ভেঙে খান খান, ‘নতুন তৃণমূলের’ পরিষদীয় নেতা হিসেবে ঋতব্রতের নাম প্রস্তাব

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২০ জনের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূল ছাত্র পরিষদে গৃহযুদ্ধ, রাস্তায় নামতে নারাজ কর্মীরা

প্রোটিনে ভরপুর নিরামিষ প্রাতরাশ, জনপ্রিয়তা বাড়ছে পনির-স্টাফড মুগ ডাল চিলার

কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় আহত একাধিক, স্থগিত বিমান পরিষেবা