জেনে নিন, দ্রাবিড়ের কোচিং নিয়ে কী মন্তব্য করলেন সৌরভ

গত বছর টি-২০ বিশ্বকাপের পরই ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব তুলে দেওয়া হয় রাহুল দ্রাবিড়ের হাতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বছর টি-২০ বিশ্বকাপের পরই ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব তুলে দেওয়া হয় রাহুল দ্রাবিড়ের হাতে। দেশের এই প্রাক্তন কিংবদন্তি ব্যাটসম্যানের কোচিংয়ে দেশের মাটিতে ভালো ফল করলেও, দক্ষিণ আফ্রিকায় গিয়ে পুরোপুরি মুখ থুবড়ে পড়েছিল টিম ইন্ডিয়া। তবে তা সত্ত্বেও দ্রাবিড়ের উপর আস্থা হারাচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় একটি অনুষ্ঠানে এসে এমনটাই জানান।

তিনি বলেন, ‘দ্রাবিড় একজন যথেষ্ট পেশাদার কোচ। ও জানে কখন কী করতে হবে। ইন্ডিয়ান টিমকে কোচিং করানোটা সবসময়ই একটা কঠিন কাজ। সেই জায়গা থেকে দেখতে গেলে দ্রাবিড় যথেষ্ট সাফল্য এবং দৃঢ়তার সঙ্গেই কাজ করছে’।

সেই সঙ্গে ভারতীয় দলের এই প্রাক্তন অধিনায়ক আরও জানান, ‘দ্রাবিড় একজন ক্রিকেটার হিসেবে যতটা পেশাদার ছিল, একজন কোচ হিসেবেও ঠিক ততটাই পেশাদার। ও নিজের দায়িত্বটা বেশ ভালোভাবে দক্ষতার সঙ্গে পালন করছে। আর ও নিজের কাজের প্রতি ভীষণ সৎ। আর ওর মধ্যে একটা আলাদা প্রতিভা রয়েছে কোচিংয়ের, সাফল্য পাবেই’। তবে মেন ইন ব্লু-র প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর সঙ্গে দ্রাবিড়ের কোনও তুলনা টানতে চাননি সৌরভ।

শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ধ্বংসস্তূপে প্রাণ দিলেন মা

চুপিসাড়ে সাতপাকে বাঁধা পড়লেন হার্দিক-মাহিকা, ভাইরাল জুটির বিয়ের ছবি

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর

পুজো হোক বা বিশেষ দিন,  এবার ঘরেই বানিয়ে নিন সুগন্ধি ‘বাসন্তী পোলাও’

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন করে পালাল স্বামী, চাঞ্চল্য রিষড়ায়

সর্ষের সুগন্ধে জমে উঠুক দুপুরের ভোজ, বানিয়ে নিন বাঙালির প্রিয় ‘ভেটকি পাতুরি’

শরীর সুস্থ রাখতে খাদ্যতালিকায় রাখুন ভিটামিন সি সমৃদ্ধ আঁশফল, ম্যাজিক দেখতে পাবেন

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

মন্দিরে পুজো দিতে গিয়ে বাঁদরের আতঙ্কে পাহাড়ের চূড়া থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু নববধূর

তারাতলার অভিশপ্ত গোডাউনে নিভে গেল ৩ ভাইয়ের প্রাণ! ঘি-মন্নুর পর মিলল শিরচাঁদের দেহ

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কন্ডোম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর