দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রমজান মাসে হালিম বানাবেন ভাবছেন? রইল রেসিপি

নিজস্ব প্রতিনিধিঃ সারা বছরই বাড়িতে হালিম বানানো সম্ভব। তবে উৎসবের মরসুমে সঠিক সময়ে সঠিক খাবার খাওয়ার মজাই আলাদা। আর তাই রমজান মাসে হালুম হালুম করে হালিম খেতে কে না ভালবাসে? হিন্দু হোক বা মুসলিম এই একটা মাস কলকাতার বিভিন্ন রেস্তোরাঁয় ইফতারের আগে যে লম্বা লাইন পরে হালিম কেনার জন্য তা চোখে পড়ার মত। অন্যদিকে অনেকে আবার বাড়িতেই এই খাবারটি বানিয়ে নিতে পছন্দ করেন। দেখে নিন কীভাবে বানাবেন হালিম। রইল রেসিপি। 
উপকরণঃ
মুসুর ডাল- ১৫০ গ্রাম

বিউলির ডাল- ১৫০ গ্রাম

ছোলার ডাল-১৫০ গ্রাম

মুগ ডাল- ১৫০ গ্রাম

ডালিয়া-১ কেজি

আতপ চাল- ১৫০ গ্রাম

সাদা মরিচ গুঁড়ো- ২ চা চামচ

গোলমরিচ গুঁড়ো- ১ চা চামচ

গরমমশলা গুঁড়ো- ১ টেবিল চামচ

কসুরি মেথি-  ১ টেবিল চামচ

জিরে গুঁড়ো- ৪ টেবিল চামচ

ধনে গুঁড়ো- ৪ টেবিল চামচ

হলুদ গুঁড়ো- ২ টেবিল চামচ

লঙ্কা গুঁড়ো- ১ চেবিল চামচ

আদা- ১০০ গ্রাম

পেঁয়াজ- ৫০০ গ্রাম

রসুন- ২০০ গ্রাম

জাফরান- ২ গ্রাম

দই- আধ কাপ

নুন- স্বাদমতো

সাদা তেল- ৪০০ গ্রাম

ঘি- ২০০ গ্রাম

পুদিনা পাতা-১০০ গ্রাম

প্রণালীঃ সব রকমের ডাল, চাল ও ডালিয়ে ধুয়ে নিয়ে ১-২ঘন্টা ভিজিয়ে রেখে দিন। এরপর মাংসের নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা , রসুন বাটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে প্রেসার কুকারে দিয়ে বেশ কয়েকটি সিটি দিয়ে সিদ্ধ করে নিন। এরপর ডাল ও চালের মধ্যে ১ টেবিল চামচ নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা ও রসুন বাটা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিন। 

এবার একটি বড় পাত্রে কিংবা হাঁড়িতে প্রয়োজনমত তেল দিয়ে গরম করে নিয়ে তাতে কেটে রাখা পেঁয়াজ , আদা ও রসুন দিয়ে ভালোভাবে কষে নিন। এরপর এতে টক দই দিয়ে বেশ কিছুক্ষণ সাঁতলে নিন। তারপর এতে চাল ও ডালের মিশ্রণটি দিয়ে দি পরিমাণমত ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর হালকা আঁচে ১ ঘন্টা বা তার কম সময় ফোটাতে থাকুন। হয়ে এলে উপর থেকে জাফরান, লেবুর রস, ধনেপাতা কুঁচি, বেরেস্তা দিয়ে পরিবেশন করুম গরম গরম হালিম। 

Published by:

Share Link:

More Releted News:

গরমে এই খাবারগুলি আপনার শরীরকে রাখবে সুস্থ

কোরিয়ান অতিথিদের জন্য রাষ্ট্রপতি ভবনে রাজস্থানি ভোজ

প্রোটিনে ভরপুর ডাল-পালক উত্তাপম, বাচ্চাদের টিফিনে নতুন চমক

বাটার চিকেন থেকে কাঠি রোল, বিশ্বের সেরা তালিকায় ভারতের ছয়টি চিকেন ডিশ

লস্যি না ঘোল গরমে কোনটি শরীরকে দ্রুত শীতল করে?

কাইরি পান্না বনাম আম পান্না: টক মিষ্টি স্বাদে সেরা পানীয় কোনটি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ