আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের ধাক্কা শেয়ারবাজারে, একদিনে গায়েব তিন লক্ষ কোটি

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সূচক পতন অব্যাহত রইল বুধেও। এদিন সেনসেক্স পড়ে ৫৬৪ পয়েন্ট। অন্যদিকে, নিফটির সূচক পড়ে ১৫০ পয়েন্ট। সেনসেক্স ৫৬৪ পয়েন্ট কমে থামে ৫৯, ৬১০ পয়েন্টে। অন্যদিকে, নিফটির সূচক ১৫০ পয়েন্ট কমে বন্ধ হয় ১৭, ৮০৮ পয়েন্টে।

পতনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে রিসার্চ অ্যাট রিলায়েন্সের প্রধান মিতুল শাহ বলেন, ‘রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে অভিযান শুরুর পর থেকে শেয়ার বাজারে প্রভাব পড়তে শুরু করে। এর সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিকবাজারে অশোধিত তেলের মূল্যবৃদ্ধি। স্বাভাবিকভাবেই বিনিয়োগকারীরা চিন্তায় রয়েছেন।’

এদিন বাজার খুলেছিল সূচক পতনের মধ্য দিয়ে। বাজার খোলার সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ছিল ৫৯,৫১০ পয়েন্টে। আর গতকাল বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ছিল ৬০, ১৭৬.৫০ পয়েন্টে। আর নিফটির সূচক ৯৬ পয়েন্ট বন্ধ হয়ে থামে ১৭, ৯৫৭.৪০ পয়েন্টে।

বাজার বিশেষজ্ঞদের অনেকে যেমন বলছেন, রুশ-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়ছে দালাল স্ট্রিটে, পাশাপাশি তারা এটাও বলেছে, এইচডিএফসি ব্যাঙ্ক এবং এইচডিএফসি লিমিটেড সংযুক্তিকরণের খবরেও বিনিয়োগকারীরা চিন্তিত।  যার প্রভাব পড়ছে দালাল স্ট্রিটে

বম্বে স্টক এক্সচেঞ্জের ৩০টি শেয়ারের দাম ৫৬৬ পয়েন্ট কমে যায়। তার মধ্যে রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক এবং এইচডিএফসির শেয়ার। এই দুই কোম্পানির পাশাপাশি এইচসিএল টেক, টেকএম, ইনফোসিস, টিসিএস, এম অ্যান্ড এম-য়ের শেয়ারের দাম কমে যায়। তুলনামূলকভাবে এনটিপিসি, টাটা স্টিল, পাওয়ারগ্রিড, ভারতী এয়ারটেল নেসলে ইন্ডিয়া এল অ্যান্ড টি এবং ভারতীয় স্টেট ব্যাঙ্কের শেয়ার কিছুটা হলেও লাভের মুখ দেখেছে।

আরও পডুন মিশে যাচ্ছে HDFC Bank এবং HDFC Ltd

Published by:

Share Link:

More Releted News:

সন্ধ্যা নামতেই এক ধাক্কায় ৯,৭০০ টাকা কমল রুপোর দাম, সস্তা সোনাও

৫ মাস রিচার্জের দরকার নেই, BSNL-এর এই সস্তা প্ল্যান জানলে অবাক হবেন

টাওয়ার নাকি ডেজার্ট এয়ার কুলার, কোনটি আপনার জন্য ভাল, জেনে নিন

৯,৪০০ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ, কারণ কী?

পাম্পে উপচে পড়ছে ভিড়, বুধবার ভোট মিটলেই দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের?

বিরাট সঙ্কটে এয়ার ইন্ডিয়া-ইন্ডিগো, দেশজুড়ে বন্ধ হতে পারে উড়ান পরিষেবা!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ