অপেক্ষার অবসান, শিলিগুড়িতেও চালু হল বাংলাদেশ ভিসা কেন্দ্র

ভিসা পেতে প্রসেসিং ফি বাবদ বেশ বড় অঙ্কের টাকা দিতে হবে ভিসাপ্রার্থীদের। প্রসেসিং বাবদ দিতে হবে ৮২৫ থেকে ৪০০০ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: দীর্ঘ কয়েক দশক বাদে ফের শুরু হতে চলেছে বাংলাদেশ-উত্তরবঙ্গ রেল পরিষেবা। যে কোনও দিন চালু হবে ‘মিতালি এক্সপ্রেস’। রেল পরিষেবা শুরুর আগেই বুধবার শিলিগুড়িতে চালু হল বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র। সেবক রোডে নতুন ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন করেন সোনালী ব্যাঙ্কের ভারতীয় বিভাগের সিইও এবং জেনারেল ম্যানেজার রওশনারা জাহান। ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার দায়িত্বে রয়েছে দিল্লির একটি বেসরকারি সংস্থা।

শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বাসিন্দাদের বাংলাদেশে বৈধভাবে প্রবেশের অনুমোদনের জন্য ভিসা নিতে সাতশো কিলোমিটার ছুটতে হত। ভিসা নেওয়ার জন্য প্রচুর ঝক্কি সামলাতে হত। কলকাতায় গিয়ে ভিসা করানোর জন্য তিন থেকে পাঁচ দিন সময় লাগত। উপরন্তু খরচ হত কয়েক হাজার টাকা। ফলে উত্তরবঙ্গের অনেকের শিঁকড়ের টান বাংলাদেশে থাকলেও ভ্রমণে কোনও উ‍ৎসাহ হারিয়ে ফেলেছেন। উত্তরবঙ্গের মানুষের সেই সমস্যা থেকে মুক্তি দিতেই ভিসা আবেদন কেন্দ্র চালু করা হয়েছে।

শিলিগুড়ির ভিসা আবেদন কেন্দ্র থেকে উত্তরবঙ্গের আট জেলা, পূর্ব বিহার এবং নিম্ন অসম, নেপাল, ভূটানের বাসিন্দারা ভিসার জন্য আবেদন জানাতে পারবেন। তবে ভিসা পেতে প্রসেসিং ফি বাবদ বেশ বড় অঙ্কের টাকা দিতে হবে ভিসাপ্রার্থীদের। প্রসেসিং বাবদ দিতে হবে ৮২৫ থেকে ৪০০০ টাকা। সোনালী ব্যাঙ্কের ভারতীয় বিভাগের সিইও এবং ম্যানেজার রওশনারা জাহান এদিন ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন করে বলেছেন, ‘শিলিগুড়িতে ভিসা আবেদন কেন্দ্র হওয়ায় উত্তরবঙ্গ ও আশেপাশের রাজ্যগুলির বাসিন্দাদের ভিসা পেতে অনেকটা সুবিধা হবে। সাধারণ মানুষকে আর দালালদের খপ্পরে পড়তে হবে না।

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ