ফের তাজা বোমা উদ্ধার বীরভূমে, চাঞ্চল্য

স্থানীয় সূত্রে খবর, নানুর থানার থুপসড়া গ্রামের এক জায়গা থেকে উদ্ধার করা হয়েছে তিন বালতি বোমা। ৫০ টি বোমা উদ্ধার করা হয়েছে বাঁশ বাগান থেকে

Share:

নিজস্ব প্রতিনিধি:  ঝালদা কাণ্ডের পর রাজ্য জুড়ে বেআইনি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের নির্দেশ দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্ধার হয়েছিল ব্যাপক আগ্নেয়াস্ত্র ও বোমা। বীরভূম (Birbhum) থেকেও উদ্ধার হয়েছিল একাধিক তাজা বোমা। ফের বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বীরভূমে। তৎপর পুলিশ- প্রশাসন। বীরভূমের নানুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। উল্লেখ্য, এর আগে ১০ এপ্রিল ফের বোমাবাজির অভিযোগ উঠছিল বীরভূমে। শুধু তাই নয়, প্রতিবাদ করায় দুষ্কৃতীরা বন্দুকের বাঁট দিয়ে মাথায় মেরেছিল বলেও অভিযোগ। মুরারইয়ের বাড়শার কাশিমনগরের এই ঘটনার পর ফের তাজা বোমা উদ্ধার করা হলো নানুরে।

স্থানীয় সূত্রে খবর, নানুর থানার থুপসড়া গ্রামের এক জায়গা থেকে উদ্ধার করা হয়েছে তিন বালতি বোমা। প্রায় ৫০ টি বোমা (Bomb) উদ্ধার করা হয়েছে ওই গ্রামের একটি বাঁশ বাগান থেকে। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। পুরো জায়গা ঘিরে রেখেছে পুলিশ। খবর পাঠানো হয়েছে বম্ব স্কোয়াডকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গোপন সূত্রে খবর পেয়েই চালানো হয়েছিল এই অভিযান। তাতেই মিলেছে সাফল্য। এই কাণ্ডের সঙ্গে কে বা কারা জড়িত তা জানার চেষ্টা করা হচ্ছে। আরও বলা হয়, এই ধরণের অভিযান অব্যাহত থাকবে। প্রসঙ্গত, গত শনিবার গুলি, মাস্কেট, ওয়ান শার্টার ও বাইক সহ দুষ্কৃতীরা ধরা পড়ে পুলিশের জালে। অনুমান, বীরভূমে যত বোমা সম্প্রতি উদ্ধার করা হয়েছে তাতে জড়িত একটি বিশেষ চক্র। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সোমবারের বোমা উদ্ধারের পর পুলিশ তদন্তে নেমে খতিয়ে দেখছে, কোন নাশকতার ছক ছিল কি না।

মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে বেআইনি বোমা ও অস্ত্র উদ্ধারের নির্দেশ দেওয়ার পরেই বিশেষ সক্রিয় হয়ে অভিযান চালাচ্ছে পুলিশ। আর তাতেই মিলছে সাফল্য। বীরভূমের একাধিক জায়গায় পর পর উদ্ধার হয়েছে বোমা, বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র। রাজ্য জুড়েও উদ্ধার করা হয়েছে একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র, বোমা, বিস্ফোরক ও অস্ত্র। পুলিশ (Police) সূত্রে জানানো হয়েছে, এই অভিযান কোনও বিশেষদিন বা কিছুদিনের জন্য নয়। রাজ্যে শান্তির পরিবেশ ব্জায় রাখার লক্ষ্যে অভিযান চলবে।

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

জামাইয়ের মন জয় করতে চান? বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিংড়ি

মুর্শিদাবাদে বিদ্যুৎপৃষ্ট হয়ে একসঙ্গে মৃত্যু স্বামী-স্ত্রীর, চাঞ্চল্য এলাকায়

ক্ষমতা হারা হতেই দলের সমস্ত পদ ছাড়লেন খাদ্য দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয়

আলিপুর চিড়িয়াখানায় জলের পাইপ ফেটে বিপত্তি, পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল

কড়া নিরাপত্তায় মুড়ে জম্মু-কাশ্মীরে বৈষ্ণো দেবী মন্দিরে পুজো দিলেন অক্ষয়

কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে বিপত্তি, আহত ২

দক্ষিণ লেবাননে ফের ইজরায়েলি হামলা, নিহত ১৬

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

বিধানসভায় পিএসির চেয়ারম্যান পদে বসতে পারেন মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ফিরহাদ?

‘ব্যান করার যথেষ্ট কারণ রয়েছে,’ কেন্দ্রের পাশে দাঁড়িয়ে টেলিগ্রামকে জানাল দিল্লি হাইকোর্ট

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ,জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু