চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘অপু’ থেকে ‘পারমিতা’ নতুন চরিত্রে ধরা দেবে এবার সুস্মিতা

নিজস্ব প্রতিনিধিঃ এ যেন একেবারে উলটপুরাণ। অপু গোয়েন্দা এবার ফিরছে নতুনভাবে। স্টার জলসায়। তবে নতুন ধারাবাহিকে নতুন চরিত্রের মিশেল তো থাকবেই। তেমনি এক্কেবারে নতুন চরিত্র নিয়ে দর্শকদের সামনে আসছে এবার বাস্তবের সুস্মিতা দে। অপরাজিতা অপুর পর এবার তাঁর দ্বিতীয় ধারাবাহিক ‘বৌমা একঘর’। এর আগে অপুকে কিছুতেই চাকরি করতে দিতে নারাজ ছিলেন শাশুড়ি। তাঁকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বিডিও হয় অপু। কিন্তু এবার তো সম্পূর্ণ উল্টো। বরং শাশুড়ি চান বাড়ির ছোটবউ পারমিতা চাকরি করুক কিন্তু বউ একেবারেই নারাজ। 

ঘুমিয়ে ঘুমিয়েই সে দিন কাটাতে পারলে বেঁচে যায়। তাই সে বিয়ে করে প্লেনে দুবাই বেড়াতে যাওয়ার স্বপ্ন দেখে আর সেই স্বপ্নে জল ঢেলে দেয় শাশুড়ি। তড়িঘড়ি তাকে তুলে বলে একটা চাকরি জোগাড় করতেই হবে নাহলে যে মান সম্মান খোয়া যাবে। প্রতিবেশির বউমাকে টপকে নিজের বউমা যাতে আরও ভালো চাকরি পায় সেই চেষ্টায় সাড়া বাড়ির লোক। আর তারপর তাকে সাজিয়ে গুছিয়ে তৈরি করে পাঠিয়ে দেয় চাকরি খুঁজতে। কিন্তু এবার সুস্মিতা আগের ধারাবাহিকের চরিত্রের মত জেদি নয় বরং সে উল্টোটাই। চাকরি না করতে পারলেই সে বেঁচে যায়। সুস্মিতার বিপরীতে এই ধারাবাহিকে রয়েছেন দেবজ্যোতি রায়চৌধুরী।

প্রথম ধারাবাহিকে সুস্মিতা কাজ করেছিলেন পরিচালক প্রযোজক সুশান্ত দাসের টেন্ট প্রোডাকশনে। এবারও তাঁর হাত ধরেই ফের নতুন চরিত্রে দেখা যাবে ‘অপু’ থুরি ‘পারমিতা’কে। যদিও নতুন ধারবাহিক নিয়ে এখনই মুখ খোলেননি সুস্মিতা।

Published by:

Share Link:

More Releted News:

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ