আরাবুল পুত্রকে খুনের হুমকি, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হাকিমুল

আরাবুলের পুত্রকে খুনের হুমকি দেওয়ায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। ভাঙড়- ২ ব্লকের পোলেরহাট-২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাকিমুল

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে উপপ্রধান হাকিমুলকে। আর তারপরেই পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। পুলিশের কাছে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী দেওয়ার আবেদন জানিয়েছেন। ভাঙড়ের (Bhangar) তৃণমূল নেতা আরাবুল ইসলামের পুত্র তিনি। ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তবে আরাবুলের (Arabul) পুত্রকে খুনের হুমকি দেওয়ায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।

ভাঙড়- ২ ব্লকের পোলেরহাট-২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাকিমুলের অভিযোগ,  তাঁর প্রাণনাশের হুমকি দিচ্ছে তথ্য এগেনস্ট গ্রুপ ও বিরোধী রাজনৈতিক দল। থানায় এই অভিযোগ দায়ের করলেও সাংবাদিকদের তিনি জানান, তাঁকে হুমকি দিচ্ছে জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি। তাই প্রাণ রক্ষার জন্য তিনি ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী চেয়েছেন। অন্যদিকে আইএসএফ, বিজেপি এবং জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি এই অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, স্থানীয় কাশীপুর থানায় আবেদন জানিয়েছিলেন আরাবুল পুত্র। এও জানা গিয়েছে, হাকিমুল আবেদন জানিয়েছিলেন ২৮ মার্চ।

আর এই বিষয়ে বাইরের লোকেদের তিনি বিশেষ কিছু বলতে চাননি। তবে হুমকি দেওয়ার এই প্রসঙ্গে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। ভাঙড়ে আরাবুল পুত্রকে হুমকি দেওয়া সহজ নয়। আর কী কারণে হুমকি তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। সমগ্র বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ (Police)। জানা গিয়েছে, কে বা কারা খুনের হুমকি দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। কেনই বা খুনের হুমকি দিয়েছে, তাও জানার চেষ্টা করা হচ্ছে।

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

লক্ষাধিক টাকা চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক