কোথায় আছে ট্রাম, জানাতে এবার অ্যাপ চালুর ভাবনা

কলকাতা শহরে ট্রামের গতিবিধি জানার জন্য এবার অ্যাপ চালু করতে চলেছে পরিবহণ দফতর। অ্যাপ চালু হলে যাত্রীরা ট্রামের গতিবিধি জানতে পারবেন অ্যাপে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা শহরে ট্রামের গতিবিধি জানার জন্য এবার অ্যাপ চালু করতে চলেছে পরিবহণ দফতর। অ্যাপ চালু হলে যাত্রীরা বাসের মতো ট্রামের (Kolkata Tram) গতিবিধিও জানতে পারবেন অ্যাপের মাধ্যমে।

বর্তমানে কলকাতা শহরে আপাতত কেবল বালিগঞ্জ-টালিগঞ্জ রুটেই নিয়মিত ট্রাম চলছে। পরিবহণ দফতর সূত্রে জানানো হয়েছে শহরে বন্ধ হয়ে যাওয়া আরও কয়েকটি রুটে ট্রাম চলাচল পুনরায় শুরু করার পরিকল্পনা রয়েছে। তখন এই অ্যাপ ট্রামযাত্রীদের কাজে আসবে বলে মনে করছে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের আধিকারিকরা।

সম্প্রতি কলকাতায় একটি পরিবেশ সংক্রান্ত আলোচনাসভায় পরিবেশকর্মী এবং গণপরিবহণ বিশেষজ্ঞরা দাবি তুলেছেন মহানগরে ট্রাম ফিরিয়ে আনার। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের যুগ্ম ম্যানেজিং ডিরেক্টর রাজনবীর সিং কাপুর বলেন, ”খিদিরপুর-ময়দান রুটটি দ্রুত চালু করা নিয়ে আমরা আশাবাদী। এ ছাড়াও রাজাবাজার-বিধাননগর রুট চালু করারও চেষ্টা চলছে।”  একইসঙ্গে এদিন তিনি একটি নতুন অ্যাপ চালু করার কথা জানান। এই অ্যাপ চালু হলে ট্রামের সময় ও বিভিন্ন বিষয়ে যাত্রীরা সহজে জানতে পারবেন বলে জানান তিনি। রাজনবীর বলেন, ”ট্রামের সংখ্যা কমে যাওয়ায় অনেক সময়েই যাত্রীরা সময় নিয়ে সমস্যায় ভোগেন। সেটা কাটাতেই নতুন অ্যাপ আনার পরিকল্পনা রয়েছে আমাদের। এখান থেকে যাত্রীরা ট্রামের সময়, পরের ট্রাম কতটা দূরে ইত্যাদি জানতে পারবেন।” ট্রাম যাত্রীদের সুবিধার জন্যে পরিবহণ নিগমের অ্যাপ তৈরির পরিকল্পনা থেকেই বোঝা যাচ্ছে সহরে ট্রাম পরিষেবা উন্নত করতে চাইছে কর্তৃপক্ষ। পরিবেশবান্ধব গণপরিবহণ ট্রাম নিয়ে সরকারি মানসিকতার পরিবর্তন করতে হবে বলে পরিবেশকর্মীরা আগেই একাধিকবার সরব হয়েছেন। বাড়তে থাকা বাসের ভাড়া এবং জ্বালানির দামের এই আবহে গণপরিবহণ ব্যবস্থায় ট্রামের টিকে থাকা ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে।

কোরিয়ার গোলকিপারের ভুলে ‘বাজিমাত’, শেষ ৩২-এ মেক্সিকো

সকাল থেকেই ঝড়-বৃষ্টি, শহর থেকে জেলায় দুর্যোগ শুরু

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ,জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু

গুলিতে কাঁপল টাইমস স্কোয়ার, নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি পর্যটকদের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ইরান আলোচনা অনিশ্চিত, সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা

আইফোন প্রেমীদের দুঃসংবাদ শোনালেন অ্যাপল সিইও টিম কুক

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

৭,০০০mAh ব্যাটারি ও ১২০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ লঞ্চ হল Oppo Reno15A

পাহাড় আর কুয়াশার চাদরে মোড়া উত্তরবঙ্গের ‘পাখির স্বর্গ’ লাটপাঞ্চার ঘুরে আসুন

কিডনির রোগ থাকলে বাড়তে পারে ‘লো ব্লাড সুগার’ এর ঝুঁকি, সতর্কবার্তা চিকিৎসকদের