চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্যের উদ্যোগে ঘাটালে কর্মসংস্থান মেলা, চাকরি পাবে ২০০০ বেকার

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারের (State Government) উদ্যোগে ঘাটালে আয়োজিত হল কর্মসংস্থান মেলা (Job Fair)। ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে আয়োজিত হয়েছিল এই মেলার। এই মেলা মূলত কারিগরি শিক্ষায় শিক্ষিতদের জন্য। জানা গিয়েছে কর্মসংস্থান হবে প্রায় দু’হাজার বেকার যুবক-যুবতীর।

বেকার সমস্যা অন্যতম ভাবনার কারণ। অতিমারি পরিস্থিতিতে এই সমস্যা বেড়েছে আরও। তবে এই মেলা মূলত ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনা, ডেবরা, সবং, কেশপুরের শিক্ষিত বেকারদের জন্য। তবে কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে চাকরি প্রার্থীদের। মহাবিদ্যালয় প্রাঙ্গণে আবেদনপত্র জমা নেওয়ার ব্যবস্থা করা ছিল। তবে চাকরি প্রার্থীদের লাইন ছিল বেশ লম্বা। বেশিরভাগ আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। মহাবিদ্যালয় প্রাঙ্গণে তৈরি হয় মেলার মূল মঞ্চ। এদিন মূল মঞ্চ থেকে মেলার উদ্বোধন করেন কারিগরি শিক্ষা দফতর এবং দক্ষতা উন্নয়ন দফতর মন্ত্রী হুমায়ূণ কবীর। উপস্থিত ছিলেন গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শিউলিও সাহা প্রমুখ। জানা গিয়েছে নির্বাচিতরা চাকরি পাবে মূলত দুটি বিভাগে, টেকনিক্যাল ও নন টেকনিক্যাল।

এদিন হুমায়ূণ কবীর বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশেই কর্মসংস্থান মেলার আয়োজন। এর  ফলে অনেক শিক্ষিত বেকার যুবক- যুবতী চাকরি পাবে। শিউলি সাহা বলেন, মুখ্যমন্ত্রীর (CM) এই অভিনব উদ্যোগে দিশা পাবে অনেকে। বেকারত্ব সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রী যুব সমাজের পাশে আছেন।

Published by:

Share Link:

More Releted News:

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ