বড় সিদ্ধান্ত জিএসটি পরিষদের, কর কাঠামোয় রদবদল

কর ধার্য করা হবে মাত্র তিন শতাংশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কর কাঠামোর ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল জিএসটি পরিষদের। gstপরিষদ সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে।

বর্তমানে পণ্যের কর কাঠামো চার ধরনের- পাঁচ, ১২, ১৮ এবং ২৮। আর সোনা এবং স্বর্ণজাত পণ্যের ক্ষেত্রে কর ধার্য করা হয় ৩ শতাংশ। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যে সব পণ্যের ক্ষেত্রে বর্তমানে পাঁচ শতাংশ হারে কর ধার্য করা হয়, আগামীদিনে সেই সব পণ্যের ক্ষেত্রে জিএসটি পরিষদ সাত বা আট অথবা নয় শতাংশ হারে কর ধার্য করার চিন্তাভাবনা চলছে। এই ব্যাপারে জিএসটি পরিষদ কেন্দ্রীয় অর্থমন্ত্রক এবং রাজ্যগুলির সঙ্গে কথা বলবে।

পরিষদ মনে করছে, পণ্যের ওপর কর কাঠামোয় রদবদলে রাজস্ব আদায়ের পরিমাণ তুলনামূলকভাবে অনেকটাই বৃদ্ধি পাবে। এতে যেমন কেন্দ্র লাভবান হবে, লাভবান হবে রাজ্যগুলিও। বর্তমানে যে সব পণ্যের ওপর পাঁচ শতাংশ হারে কর নেওয়া হচ্ছে, আগামীদিনে সেই সব পণ্যের ওপর আট শতাংশ হারে কর ধার্য করার চিন্তাভাবনা করছে জিএসটি পরিষদ।

উল্লেখ করা যেতে পারে, গত বছর কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাইয়ের নেতৃত্বে জিএসটি পরিষদ একটি কমিটি গঠন করে। কমিটির কাছে সুপারিশ চাওয়া হয়েছিল কর কাঠামোর ক্ষেত্রে রদবদল ঘটিয়ে কী করে রাজস্ব আদায়ের পরিমাণ বৃদ্ধি করা যায়। কমিটি পরিষদকে কিছু সুপারিশ করেছে।  

আরও পড়ুন চটজলদি করুন, বিনামূল্য ফোন দিচ্ছে Jio!

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা