আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তৃণমূল কাউন্সিলরের ওপর হামলা, আটক ৩ বিজেপি কর্মী

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল (TMC) কাউন্সিলরের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। নদিয়ার নবদ্বীপ পুরসভার ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। এই ঘটনায় অভিযুক্ত ৩ জনকে আটক করেছে পুলিশ। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ, ২০১৯ সাল থেকে কাউন্সিলরকে খুনের চক্রান্ত করছে বিজেপি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

স্থানীয় সূত্রে খবর, নদিয়ার নবদ্বীপ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ঘটনা। রবিবার রাত ১১ টা নাগাদ স্থানীয় তৃণমূল কাউন্সিলর গোষ্ঠ ভট্টাচার্যের ওপর চড়াও (Attack) হয় বিজেপি (BJP) আশ্রিত দুষ্কৃতীরা। প্রায় ৬-৭ জন আগ্নেয়াস্ত্র নিয়ে ঘিরে ধরে কাউন্সিলরকে। এরপর স্থানীয়দের তৎপরতায় বেঁচে যান কাউন্সলির। কাউন্সিলরের ঘনিষ্ঠরা জানিয়েছেন, এরপর খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ আসতেই বন্দুকটি সামনের নালায় ফেলে দেয় অভিযুক্তরা। আক্রান্ত কাউন্সিলরের অভিযোগ, ২০১৯ সাল থেকে তাঁকে মারার চক্রান্ত করছে বিজেপি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা চলছে।

কাউন্সিলরকে আক্রমণ করার ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই কলকাতা ও রাজ্য পুলিশকে দরাজ সার্টিফিকেট দিলীপের

অপেক্ষার অবসান! আজই প্রকাশিত ICSE এবং ISC পরীক্ষার ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?

সতর্ক হোন, ১ মে থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি, জারি কমলা সতর্কতা!

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ