আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উর্ধ্বমুখী শেয়ার সূচক, স্বস্তিতে বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মঙ্গলবার শেয়ারবাজার কিছুটা হলেও চাঙ্গা। এদিন বাজার খোলার সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ৪০০ পয়েন্ট বেড়েছে। সূচক বেড়েছে নিফটিরও। গত কয়েকদিন ধরে শেয়ার বাজার কিছুটা হলেও থিতিয়ে গিয়েছিল। স্বাভাবিকভাবেই বিনিয়োগকারীরা চিন্তায় ছিলেন। সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গে সূচক এক ধাক্কায় অনেকটাই পড়ে যায়। কয়েক মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যায় লক্ষ কোটি। আর মঙ্গলবার সূচক উর্ধ্বমুখী থাকায় বিনিয়োগকারীরা সেই লোকসান অনেকটাই পুষিয়ে উঠতে পেরেছে। আজ গোটা দিন লেনদেন কেমন হল, সেটা বোঝা যাবে দিনের শেষে।  

সূচকের এই দোলাচল শুধুমাত্র দালাল স্ট্রিটের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। অন্যান্য দেশের শেয়ারবাজারেও দোলাচল লক্ষ্য করা গিয়েছিল। বাজার বিশেষজ্ঞদের মতে, ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনের প্রভাব পড়েছে শেয়ারবাজারে। এদিকে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ মঙ্গলবার বৈঠক করেন আন্তর্জাতিক অর্থভাণ্ডারের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জিওরজিয়েভার সঙ্গে। আন্তর্জাতিক অর্থভাণ্ডার এবং বিশ্বব্যাঙ্ক আয়োজিত একটি আলোচনাচক্রে যোগ দিয়ে ওয়াশিংটন গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সম্মেলনের ফাঁকে তিনি আন্তর্জাতিক অর্থভাণ্ডারের ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে বৈঠক করেন। বর্তমান ভূ-রাজনৈতিক বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। সূত্রের খবর, ভারতের আর্থিক স্থিতিশীলতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর প্রশংসা করেছেন। ভারত যেভাবে করোনা পরিস্থিতির মোকাবিলা করে অর্থবাজারে স্থিতিশীলতা বজায় রেখেছে, তার জন্য সরকারের প্রশংসা করেছেন। প্রশংসা করেছেন যুদ্ধবিধ্বস্ত শ্রীলঙ্কাকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার। সেই সঙ্গে বলেছেন, দ্বীপ রাষ্ট্রের আর্থিক পরিস্থিতি উন্নতির স্বার্থে আন্তর্জাতিক অর্থভাণ্ডার এবং বিশ্বব্যাঙ্ক এক যোগ কাজ করবে।

আরও পড়ুন বাজার খুলতেই পড়ল সূচক, গায়েব লক্ষ কোটি

Published by:

Share Link:

More Releted News:

সন্ধ্যা নামতেই এক ধাক্কায় ৯,৭০০ টাকা কমল রুপোর দাম, সস্তা সোনাও

৫ মাস রিচার্জের দরকার নেই, BSNL-এর এই সস্তা প্ল্যান জানলে অবাক হবেন

টাওয়ার নাকি ডেজার্ট এয়ার কুলার, কোনটি আপনার জন্য ভাল, জেনে নিন

৯,৪০০ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ, কারণ কী?

পাম্পে উপচে পড়ছে ভিড়, বুধবার ভোট মিটলেই দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের?

বিরাট সঙ্কটে এয়ার ইন্ডিয়া-ইন্ডিগো, দেশজুড়ে বন্ধ হতে পারে উড়ান পরিষেবা!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ