আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উঠল সূচক, স্বস্তিতে বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিনিধি, মুম্বই:  বুধবার কিছুটা হলেও স্বস্তিতে দালালস্ট্রিট। বাজার খোলার সময় বন্বে স্টক এক্সচেঞ্জের সূচক পাঁচশো পয়েন্ট বেড়ে গিয়ে থামে ৫৬, ৯৯৪.৬৬ পয়েন্টে। সূচক বাড়ে ন্যাশনাল স্টক এক্সেচঞ্জেরও। সূচক ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৭, ১২৫.১৫ পয়েন্ট।

বম্বে স্টক এক্সচেঞ্জের কম-বেশি সব শেয়ারের দাম কিছুটা হলেও এদিন বেড়েছে। উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক। গত ন’দিন ধরে এই শেয়ারের দাম ছিল নিম্নমুখী। আর বুধবার বাজার খোলার পর শেয়ারের দাম এক শতাংশ বৃদ্ধি পায়। শেয়ারের দাম বেড়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং মারুতিরও। দুই কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পায় তিন শতাংশ।

শেয়ারের দাম বেড়েছে টিসিএস, উইপ্রো, এম অ্যান্ড এম, এনটিপিসি, টাইটান, ড. রেড্ডি, ভারতী এয়ারটেল, টেক-এম, ইনফোসিস, নেসলে। প্রতিটি সংস্থার শেয়ারের দাম এক থেকে তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে। শুরুতে শেয়ারের দাম পড়ে যায় কোটাক ব্যাঙ্ক, পাওয়ার গ্রিড, এল অ্যান্ড টি, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, বাজাজ ফাইনান্স, অ্যাক্সিস ব্যাঙ্ক, এনটিপিসি, টাটা স্টিল, অ্যাপলো হসপিটাল, এইচডিএফসি লাইফ এবং ওএনজিসির। কম-বেশি সব টেলিকম সংস্থার শেয়ারের দাম এদিন কিছুটা হলেও বেড়েছে।

এদিকে, আন্তর্জাতিক অর্থভাণ্ডার জানিয়েছে, চলতি অর্থবর্ষে (২০২২-২৩) ভারতের আর্থিক বৃদ্ধির হার আট শতাংশের ওপর থাকবে। তাদের পূর্বাভাস অনুযায়ী, আর্থিক বৃদ্ধির হার হবে ৮.২ শতাংশ।

অন্যদিকে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ফাইনান্সিয়াল স্টেবিলিটি বোর্ড চেয়ার ক্ল্যাস নটের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক করেন ক্লাইমেট ফাইনান্স লিডারশিপ ইনিসিয়েটিভ ম্যারি স্ক্যাপিরোর সঙ্গেও।

আরও পড়ুন বাজার খুলতেই পড়ল সূচক, গায়েব লক্ষ কোটি

Published by:

Share Link:

More Releted News:

সন্ধ্যা নামতেই এক ধাক্কায় ৯,৭০০ টাকা কমল রুপোর দাম, সস্তা সোনাও

৫ মাস রিচার্জের দরকার নেই, BSNL-এর এই সস্তা প্ল্যান জানলে অবাক হবেন

টাওয়ার নাকি ডেজার্ট এয়ার কুলার, কোনটি আপনার জন্য ভাল, জেনে নিন

৯,৪০০ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ, কারণ কী?

পাম্পে উপচে পড়ছে ভিড়, বুধবার ভোট মিটলেই দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের?

বিরাট সঙ্কটে এয়ার ইন্ডিয়া-ইন্ডিগো, দেশজুড়ে বন্ধ হতে পারে উড়ান পরিষেবা!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ