আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জুলিয়ান অ্যাসেঞ্জকে ফেরত পাচ্ছে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক: উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্য়াসেঞ্জকে ফেরত পেতে চলেছে আমেরিকা। ব্রিটেনের একটি আদালত এই রায় দিয়েছে। আদালতের রায়ে উইকিলিক্সের প্রতিষ্ঠাতাকে হাতে পাওয়ার ক্ষেত্রে আমেরিকার সে অর্থে কোনও বাধা রইল না।

এখানে কিছুটা হলেও  যদি-কিন্তু রয়েছে। প্রথমত, ব্রিটেনের অভ্যন্তরীণ মন্ত্রী প্রীতি প্যাটেল আপত্তি তুললে ব্রিটেন আমেরিকার হাতে জুলিয়ান অ্যাসেঞ্জকে তুলে দেবে না। সংশ্লিষ্টমহল মনে করছে, তার সম্ভাবনা অনেকটাই কম।অন্যদিকে অ্যাসেঞ্জের আইনজীবী রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আদালত যদি নিম্ন আদালতের রায়ের ওপর স্থগিতাদেশ জারি করে, সে ক্ষেত্রে উইকিলিক্সের প্রতিষ্ঠাতার প্রত্যর্পণের বিষয়টি ঝুলে থাকবে বলেই মত আইনজীবীদের একাংশের।  

অ্য়াসাঞ্জকে আমেরিকার হাতে তুলে দিতে হবে বলে রায় দিয়েছে মধ্য লন্ডনের ম্যাজিস্ট্রেট পর্যায়ের আদালত। এই খবর লেখা পর্যন্ত নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন জানাননি অ্যাসেঞ্জের আইনজীবী। 

উইকিলিক্সের প্রতিষ্ঠার বিরুদ্ধে আমেরিকার অভিযোগ গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দেওয়ার। এই ঘটনায় আমেরিকা দুলে ওঠে। তথ্য ফাঁসের পর জুলিয়ান অ্যাসেঞ্জ প্রথমে আশ্রয় নেয় ইকুয়েডোর। পরে ব্রিটেন। সে দেশে আশ্রয় নেওয়ার পর থেকে আমেরিকা একাধিকবার দাবি জানিয়ে আসে প্রত্যর্পণের।  তাদের সেই দাবিকে মান্যতা দিয়ে আদালতে মামলাও রুজু হয়। মধ্য লন্ডনের আদালত উইকিলিক্সের প্রতিষ্ঠাতাকে আমেরিকার হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে। এই রায়ে সব থেকে যে গুরুত্বপূর্ণ উঠে আসছে, তা হল আমেরিকা কি তথ্যফাঁসের নায়ককে ফিরে পাবে? নাকি জুলিয়ান অ্যাসেঞ্জের আইনজীবী নিম্ম আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার উচ্চ আদালতে আবেদন জানাবেন।  

আরও পড়ুন বিয়ে করতে চলেছেন জুলিয়ান অ্যাসেঞ্জ

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন, ব্যারেল ছাড়াল ১২০ ডলার

বন্ধ হচ্ছে ইরান যুদ্ধ! দেড় ঘন্টা ধরে ফোনে কথা ট্রাম্প-পুতিনের

‘আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন’, রাজা চার্লসকে ‘গোপন তথ্য’ জানালেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

২৫০ বছরের প্রথা ভেঙে এবার মার্কিন পাসপোর্টে ট্রাম্পের ছবি

তেল রফতানিতে চরম ধাক্কা, OPEC-ছেড়ে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরশাহি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ