৩০ এপ্রিল ফের একমঞ্চে মোদি-মমতা 

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৯ এপ্রিল নয়াদিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০ এপ্রিল দিল্লিতে ফের একমঞ্চে দেখা যাবে দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে। ৩০ তারিখে দিল্লিতে একটি সম্মেলনের মঞ্চে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু বাংলার মুখ্যমন্ত্রী নন, ওই মঞ্চে উপস্থিত থাকবেন দেশের অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও।

জানা গিয়েছে, আগামী ৩০ এপ্রিল সমস্ত রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের সম্মেলন শুরু হবে। ওই সম্মেলনে উপস্থিত থাকবেন সব রাজ্যের মুখ্যমন্ত্রী। থাকবেন দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা। সেই সম্মেলনের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। আর এই সম্মেলনে যোগ দিতে দিল্লি যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মেলনে যোগ দিতে ২৯ এপ্রিল অর্থাৎ আগামী শুক্রবার রাজধানীতে উড়ে যাবেন  মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সম্মেলনের মঞ্চে একসঙ্গে থাকলেও পৃথকভাবে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বৈঠক হবে কি না তা এখনও স্পষ্ট নয়। বিচারপতির অভাবে বহু মামলার নিষ্পত্তি হচ্ছে না, কী ভাবে পরে থাকা মামলাগুলি দ্রুত নিষ্পত্তি করা যায় তা নিয়ে আলোচনা হবে এই সম্মেলনে।

বিচারপতি-মুখ্যমন্ত্রীদের এই সম্মেলন শেষবার অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে। ছ’বছর পর আবার বসছে এই সম্মেলন। আর এই সম্মেলনের মঞ্চে মুখোমুখি হবেন মোদি-মমতা। উল্লেখ্য রাজ্যে সদ্য সম্পন্ন হওয়া উপনির্বাচনে বিজেপি ধরাশায়ী হয়েছে। জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি দুই উপনির্বাচনে জোড়াফুল শিবিরের জয়লাভের পর এই প্রথম মুখোমুখি হবেন মমতা এবং মোদী।

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?