অর্ধ-নগ্ন সাজকে ‘উপজাতি পোশাক’ বলে বিপাকে রাখি সাওয়ান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের অন্যতম আলোচিত নাম, রাখি সাওয়ান্ত। তাঁকে ড্রামা ক্যুইন বললেও ভুল হয় না। বিতর্ক যেন তাঁর পিছু ছাড়েনা, এবার রাখি সাওয়ান্ত বিতর্কে জড়ালেন, আদিবাসী উপজাতি সম্প্রদায়কে ‘বিদ্রূপ’ করার অভিযোগে। ঝাড়খণ্ডের কেন্দ্রীয় সারনা কমিটির সভাপতি, অজয় ​​তিরকি, সম্প্রতি ‘উপজাতি সম্প্রদায়ের আবেগে আঘাত’ করা অভিযোগে সাওয়ান্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। তাঁর অভিযোগ, রাখি একটি ‘অর্ধ-নগ্ন’ পোশাক পরে উপজাতি মহিলাদের ‘অপমান’ করেছেন। আদিবাসীদের পোশাক নিয়ে ঠাট্টা করেছেন।

সম্প্রতি, রাখির পোস্ট করা একটি আদিবাসী পোশাকের ভিডিওকে কেন্দ্র করেই এই ঝামেলার সূত্রপাত। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, রাখি আদিবাসী পোশাক পরে, ওই সম্প্রদায়ের মানুষদের নিয়ে ঠাট্টা করছেন। আর এই ভিডিওটি ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েন সারনা সম্প্রদায়ের মানুষরা। রাখিকে ভিডিওতে বলতে শোনা গিয়েছিল, “বন্ধুরা, আপনি কি আমার নতুন চেহারাটি দেখছেন, এটি একটি উপজাতীয় চেহারা।” যদিও ওই ভিডিওটি নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে মুছে দিয়েছেন অভিনেত্রী।

ইতিমধ্যেই ওই সংস্থা জানিয়েছে, রাখি সাওয়ান্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত, সহিংস প্রতিবাদ চলবে। এমনকি অভিনেত্রীর বিরুদ্ধে ১৯৮৯ সালের তফসিলি জাতি ও তফসিলি উপজাতি আইন অনুসারে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। রাখির ভিডিওটি অত্যন্ত অশ্লীল, যা আদিবাসী সম্প্রদায়ের কাছে অসম্মানজনক।

 

View this post on Instagram

 

A post shared by Rakhi Sawant (@rakhisawant2511)

অন্যদিকে রাখি এই প্রসঙ্গে বলেছেন, যে তিনি ভুল করে মন্তব্য করেছেন, কারণ তাঁর চেহারা বর্ণনা করার জন্য এর চেয়ে ভাল শব্দ ছিল না। রাখির আসন্ন মিউজিক ভিডিওতে, এরকম আফ্রিকান আদিবাসী মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাখিকে। এছাড়া রাখি ক্ষমা চেয়ে বলেছেন, “আমি অন্তর থেকে দুঃখিত, আপনার বেটিকে ক্ষমা করুন”

বিয়ের দেড় বছরের মাথায় মা হলেন ‘নাগিন’-খ্যাত অভিনেত্রী সুরভি, কন্যা হল না পুত্র?

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর