বালির আবাসনে আগুন, মাঝরাতে আতঙ্কে বাসিন্দারা

বিদ্যুতের মিটার বক্সে আগুন লেগে ভয়াবহ পরিস্থিতি তৈরী হল। সোমবার গভীর রাতে হাওড়ার বালির একটি আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র চাঞ্চল্য ছড়ায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদ্যুতের মিটার বক্সে আগুন লেগে ভয়াবহ পরিস্থিতি তৈরী হল। সোমবার গভীর রাতে হাওড়ার বালির একটি আবাসনে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালির বিদ্যাবাগীশ লেনের মহালক্ষ্মী আবাসনে প্রবেশের মুখে সিইএসসির মিটার বক্সে অগ্নিকান্ডের ঘটনা ঘতে। এর জেরে আতঙ্কিত হয়ে পরেন আবাসনের বাসিন্দারা। বাসিন্দারা জানান, রাত দেড়টা নাগাদ হঠাৎই পোড়া গন্ধ পাওয়া যায়। ঘরের বাইরে এসে দেখা যায় আবাসনে ঢোকার মুখে মিটার বক্সে আগুন লেগেছে। এই খবর আবাসনের অন্যান্য বাসিন্দাদের কাছে পৌছতে তড়িঘড়ি তারা বেরিয়ে আসেন। এর পর আগুনের শিখা অনেকটাই বেড়ে গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে বাসিন্দারা দমকল বাহিনীকে খবর দেয়। খবর দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। দমকলকর্মীদের ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার খবর দেওয়া হয় বালি থানায়। এর পর ঘটনাস্থলে আসে পুলিশ। আবাসনের বাসিন্দাদের ছাদে গিয়ে আশ্রয় নিতে বলা হয় পুলিশের তরফে। কালো ধোঁয়া ও পোড়া গন্ধের জেরে অসুস্থ হয়ে পড়েন আবাসনের অনেকেই। অগ্নিকাণ্ডের জেরে বন্ধ করে দেওয়া হয় আবাসনের বিদ্যুৎ সংযোগ। কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দমকলের প্রাথমিক অনুমান, শর্টসার্কিটের কারণেই আগুন লেগেছে। স্থানীয়রা জানান, অতিরিক্ত গরমে ওই আবাসনের অধিকাংশ ফ্ল্যাটে এসি চালানো হয়। একসঙ্গে অনেক এসি চলার মত ক্ষমতা নেই সিইএসসির বিদ্যুৎ সংযোগে। সে কারণেই মিটার গুলির ওপর অতিরিক্ত বিদ্যুতের চাপ  পড়েছে, আর তার জেরেই শর্টসার্কিটে আগুন লেগে যায়।

‘ধাম’ শব্দে আপত্তি, শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী

‘মাঝ রাতে শ্মশানে গিয়ে আত্মাদের সঙ্গে কথা বলি’, শান্তির খোঁজে আর কী কী করেন পরাগ?

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

হাড়হিম কাণ্ড! প্রকাশ্যে রাস্তায় এক ব্যক্তির ধড়-মুণ্ড আলাদা করার চেষ্টা

‘মমতা যতদিন বেঁচে, ততদিন ওনার সঙ্গে’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

সই কাণ্ডে মমতার কালীঘাটের বাড়ি ঘিরে ধরল কেন্দ্রীয় বাহিনী

‘ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপ নেবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

তোলাবাজির অভিযোগ, গ্রেফতার রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর