অর্জুন তৃণমূলে ফিরলে স্বাগত, ইঙ্গিতবাহী বার্তা দোলার

দোলার বার্তার পরেই অর্জুন সিংকে ঘিরে জল্পনা আরও বেড়ে গেল। এখন অনেকেই মনে করছেন অর্জুনের ঘর ওয়াপ্সি এখন শুধুই সময়ের অপেক্ষা মাত্র।

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনা আরও ডানা মেলল। ব্যারাকপুরের(Barrackpore) বিজেপি(BJP) সাংসদ অর্জুন সিংকে নিয়ে ইঙ্গিতবাহী বার্তা দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন(Dola Sen)। সাফ জানালেন, ‘অর্জুনদা তৃণমূলে ফিরলে স্বাগত। তবে চূ্ড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। উনি আগেও তৃণমূলে ছিলেন। একসঙ্গে ট্রেড ইউনিয়ন করেছি, আন্দোলন করেছি। কোনও অসুবিধা হবে না। অনেকেই চলে গিয়েছিলেন, অনেকে আবার ফিরেও আসছেন। উনিও আসবেন। অসুবিধা কিছু নেই।’ দোলার এই বার্তার পরেই রাজ্য রাজনীতিতে অর্জুন সিংকে(Arjun Singh) ঘিরে জল্পনা আরও বেড়ে গেল। এখন অনেকেই মনে করছেন অর্জুনের ঘর ওয়াপ্সি এখন শুধুই সময়ের অপেক্ষা মাত্র। তৃণমূলের(TMC) শীর্ষ নেতৃত্ব সবুজ সঙ্কেত দিলেই তা ঘটে যাবে। তবে সেক্ষেত্রে অর্জুনের সাংসদ পদ নিয়ে প্রশ্ন উঠতে পারে। বিজেপির তরফ থেকে তাঁর সাংসদ পদ খারিজের দাবিও উঠতে পারে।

ঘটনাচক্রে শুক্রবারই অর্জুন তাঁর ফেসবুকে ইঙ্গিতবাহী এক পোস্টও করেছেন। হিন্দিতে লেখা সেই পোস্টের বাংলা তর্জমা করলে তা দাঁড়ায়,‘সব দৃষ্টিতে নিষ্পাপ থাকা সম্ভব নয়…। চলো…‌ আসুন নিজের চোখে, নিষ্কলঙ্ক হওয়ার চেষ্টা করি।’ সেই পোস্ট ঘিরে প্রশ্ন উঠেছে, অর্জুন কী বিজেপি ছাড়ছেন? নাকি তৃণমূলে যোগ দিতে চলেছেন। এমনিতেই জুট কমিশন ও কেন্দ্রের পাটনীতি নিয়ে বিজেপি তথা কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলনের হুমকি দিয়ে রেখেছেন অর্জুন। তারওপর তৃণমূল থেকেও তাঁকে নিয়ে এখন ইঙ্গিতবাহী বার্তা আসায় অর্জুনের তৃণমূলে প্রত্যাবর্তনের সম্ভাবনা অনেকটাই বেড়ে গেল। ২০০১ থেকে ২০১৯ পর্যন্ত ভাটপাড়ার তৃণমূল বিধায়ক ছিলেন অর্জুন। জিতেছিলেন পর পর চারটি বিধানসভা নির্বাচনে। ২০১৯ সালে তিনি বিজেপিতে গিয়ে লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের প্রার্থী হন। ভোটে জিতে হন সাংসদ। কিন্তু এখন সেই অর্জুনই নিত্যদিন তোপ দাগছেন বিজেপিতে। মনে করা হচ্ছে অর্জুন তৃণমূলে ফিরলে তাঁকে হয়তো দল থেকে বলা হবে ইস্তফা দিয়ে ফের উপনির্বাচনের মুখে দাঁড়াতে।  

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১