বিনা অভিযোগে যুবককে পিটিয়ে ক্লোজড পুলিশ আধিকারিক

মালিকের অভিযোগ, ওই যুবক ১০ লক্ষ টাকা চুরি করেছেন। যুবকের অভিযোগ, কোনও লিখিত অভিযোগ ছাড়াই তাঁকে থানায় আটকে রাখা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুলিশ (Police) আধিকারিকের বিরুদ্ধে যুবককে বেঢড়ক মারধরের অভিযোগ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত আধিকারিককে ক্লোজ করা হয়েছে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের খালপাড়া ফাঁড়ির ঘটনা। জানা গিয়েছে, অভিযুক্ত আধিকারিকের নাম, পাপ্পু সিং। আধিকারিকের নামে অভিযোগ করেছিলেন অমিত কুমার ঠাকুর। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ, লিখিত অভিযোগ ছাড়াই তাঁকে থানায় আটকে মারধর চালানো হয়। অমিতের শরীরে একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।

অভিযোগ, ১০ লক্ষ টাকা চুরির অপবাদ দেওয়া হয় অমিতকে। এর সেই মিথ্যে অপবাদ দিয়েই খালপাড়া থানার ওসি পাপ্পু সিং তাঁকে বেঢড়ক মারধর করেন। জানা গিয়েছে, অমিত ধূপগুড়ি হরিমন্দির এলাকার একটি হিমঘরের (Cold Storage) কর্মী। হিমঘরের মালিকের অভিযোগের ভিত্তিতেই পুলিশ অমিতকে ফাঁড়িতে নিয়ে যায়।

মালিকের অভিযোগ, ওই যুবক ১০ লক্ষ টাকা চুরি করেছেন। যুবকের অভিযোগ, কোনও লিখিত অভিযোগ ছাড়াই তাঁকে থানায় আটকে রাখা হয়। আরও অভিযোগ, সেই সঙ্গে চলে বেঢড়ক মারধর। এরপর তাঁকে বাড়িতে রেখে আসা হয় গভীর রাতে। যুবকের পিঠ সহ শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে ভর্তি করা হয়েছে স্টেট জেনারেল হাসপাতালে (Hospital)। এই ঘটনাতেই এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। তৈরি হয় ব্যাপক ক্ষোভ। এতে ক্ষুব্ধ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। দ্রুত পদক্ষেপ নেওয়া হয় অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত আধিকারিককে ক্লোজ করা হয়েছে। স্থানীয়দের দাবি, হিমঘরের মালিকের বিরুদ্ধেও দ্রুত আইনত ব্যবস্থা নেওয়া হক। উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।  

মাসের শুরুতেই একধাক্কায় প্রায় ৫৪ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের

মনের কথা লহমায় বুঝে ফেলেন এই মূলাঙ্কের জাতকরা, এদের ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত সজাগ

কারও আর্থিক বিপর্যয়, কারও কর্মোন্নতি, জানুন রাশিচক্র অনুসারে জুন মাস কেমন যাবে?

আজকের রাশিফল: নতুন কাজ পেতে বাধা, ভ্রমণের সুযোগ, শত্রুতা বাড়বে..

‘মনে করো আমি নেই’, সত্যি চলে গেলেন কিংবদন্তি গায়িকা সুমন কল্যাণপুর

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২