সুবর্ণ সুযোগ! অ্যামাজন, ফ্লিপকার্ট-সহ শপিং পোর্টালে আরও বেশি ছাড়

উৎসবের মরশুমে বিভিন্ন ই-কমার্স ও সোশ্যাল কমার্স প্ল্যাটফর্মগুলিতে তাঁদের পণ্য বিক্রির জন্য বিভিন্ন সংস্থা ছাড়ের সুবিধা দেয়। অনলাইনে কেনাকাটা করতে যারা অভ্যস্থ

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসবের মরশুমে বিভিন্ন ই-কমার্স ও সোশ্যাল কমার্স প্ল্যাটফর্মগুলিতে তাঁদের পণ্য বিক্রির জন্য বিভিন্ন সংস্থা ছাড়ের সুবিধা দেয়। অনলাইনে কেনাকাটা করতে যারা অভ্যস্থ, তাঁরা এই বিশেষ ছাড়ের অপেক্ষায় থাকেন প্রতিবছর। এমনিতেই উৎসবের মরশুমে কেনাকাটায় একটা জোয়ার আসে। আর সেই জোয়ারের লাভ নিজেদের পকেটে ঢোকাতে তৎপর থাকে বিভিন্ন ব্র্যান্ডের সংস্থাগুলি।

ফলে অ্যামাজন, ফ্লিপকার্ট বা অন্যান্য ই-কমার্স সংস্থার সাইটে বড়সড় ছাড়ে পণ্য বিক্রি হয় উৎসবের মরশুমের আগে। এই ব্যবস্থায় লাভবান হচ্ছে দেশের মাঝারি ও ছোট শিল্প প্রতিষ্ঠানগুলিও। সূত্রের খবর, অ্যামাজন, ফ্লিপকার্ট বা অন্যান্য ই-কমার্স সংস্থার সাইটে গত চারদিনেই বিক্রিবাট্টা হয়েছে প্রায় ২.৭ মার্কিন ডলার। এবার সংস্থাগুলি আরও বেশি ছাড়ের সুযোগ দিতে চলেছে উপভোক্তাদের টানতে।

ছোট ও মাঝারি সংস্থাগুলি (MSME) এর থেকে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা। অ্যামাজন, ফ্লিপকার্ট বা অন্যান্য ই-কমার্স সংস্থার উৎসব অফার শুরু হতেই কেনাকাটার ধুম পড়েছে। যা দেখে সংস্থাগুলির আশা এই উৎসব অফারের শেষ পর্যন্ত মোট ব্যবসা হতে পারে ৮.৪ বিলিয়ন মার্কিন ডলার। এই অফারগুলির প্রথম চারদিনেই ভালো ব্যবসা হওয়ায় উৎসাহিত কোম্পানিগুলিও।

তাঁরাও আরও বেশি লাভের আশায় আরও ছাড়ের ঘোষণা করেছে। কোনও কোনও কোম্পানি তাঁদের নির্দিষ্ট প্রডাক্টে ৪০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত ছাড় দিচ্ছে। ফলে যারা এই উৎসবের মরশুমে নতুন কিছু কেনার কথা ভাবছেন তাঁরা এখন থেকেই অ্যামাজন, ফ্লিপকার্ট বা সোশ্যাল কমার্স সংস্থা মিশো (Meesho)-তে সার্চ করতে শুরু করুন।

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত দুই, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

একমাসে ২ পর্যটকের মৃত্যু, এবার সান্দাকফু-ফালুট ভ্রমণে পর্যটকদের স্বাস্থ্যপরীক্ষা বাধ্যতামূলক

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা